নীলফামারীর ডোমারে একটি সুপারি বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত আব্দুস সালাম (৪৫) ওই ইউনিয়নের বিওপি বাজার গ্রামের মৃত ধুতি মামুদের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে মাস্টারপাড়া গ্রামের খাইরুল ইসলাম জুয়েলের সুপারি বাগানে আব্দুল সালামের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। রাতের কোনো এক সময়ে সুপারি গাছে উঠে সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে এলাকার লোকজনের ধারণা।
তারা জানায়, ওই বাগানে সুপারি চুরি করতে রাতের কোন এক সময় গাছে উঠেছিলেন সালাম। সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এর আগেও এলাকায় বিভিন্ন বাগান থেকে সুপারি চুরির অভিযোগ ছিলে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: ধানবোঝাই ট্রাক্টর চাপায় অটোরিকশার যাত্রী নিহত
ডেমার থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ-উন-নবী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডোমার-ডিমলা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলি মোহাম্মদ আব্দুল্লাহ।
একাত্তর/জো
