কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতির মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:০১ এএম

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা তাহসানের (২৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর চানখাঁরপুল এলাকায় নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

রানার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। বর্তমানে চানখারপুল এলাকায় থাকতেন তিনি। গত ছয়মাস ধরে লক্ষীবাজার কবি নজরুল কলেজের ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করছিল ওয়াসিম। তিনি ইসলামী ইতিহাস বিভাগের মাস্টার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওয়াসিম রানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার সহপাঠী ইমরান হোসেন বাবু বলেন, কয়েকদিন ধরেই অন্যমনস্ক থাকবো রানা। তাকে বলেছিলাম- কক্সবাজার থেকে একটু ঘুরে আয়।

তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ওয়াসিম রানা বংশালে নিমতলী ছাতা মসজিদ এলাকার একটি বাসায় থাকতেন। তার সঙ্গে থাকতো তার গ্রামের এক ভাগিনা। ঘটনার দিন রাতে ভাগিনা বাসায় এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন শব্দ না পেয়ে আশপাশের লোকদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে দেখে ওয়াসিম রানা ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবু জানান, এক বছর আগে তার ভাই মারা যায়, তার কিছুদিন পর বাবাও মারা যান। এছাড়া বেশ কয়েকদিন ধরেই ওয়াসিম রানা চুপচাপ থাকতেন। তবে কি কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি।

আরও পড়ুন: পুলিশের নিষেধে পণ্ড হলো পুকুর রক্ষার আন্দোলন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর