পাওনা ৫০০ টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১০

আপডেট : ০৪ জুন ২০২৩, ১০:১১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা ৫০০ টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। 

শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা পোড়াবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত খাইরুল ইসলাম খোকন (৪০) ওই গ্রামের মৃত আবু সাঈদের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধানক্ষেতে হালচাষ করে একই গ্রামের শাহআলম। হালচাষের পাওনা ৫০০ টাকা বাকী রাখেন মলাই মিয়া। এ টাকা চাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে শাহআলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে শনিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য উভয় পক্ষ শালিসে বসে। শালিস চলাকালে দুইপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে শাহআলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নামে একজন নিহত হন। এসময় উভয় পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়। আহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: রাবনাবাদ নদী থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১০জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।


একাত্তর/জো

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর