পঞ্চম চালানে পদ্মা সেতু হয়ে পোল্যান্ড গেলো গার্মেন্টস পণ্য

আপডেট : ০৬ জুন ২০২৩, ১২:৪৫ পিএম

পদ্মা সেতু চালুর পর দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের গতি বেড়েছে তার মধ্যে মোংলা বন্দর অন্যতম। বহু কাঙ্খিত সেতুটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে এ বন্দর দিয়ে বিদেশ যাচ্ছে দেশের তৈরি পোশাক।

মঙ্গলবার মোংলা বন্দর দিয়ে পঞ্চম চালান গার্মেন্টস পণ্য নিয়ে পোল্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি মারেস্ক কিনঝো। প্রথম চালানটি যায় ২০২২ সালের ২৭ জুলাই। 

এদিন বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের পাঁচ নম্বর জেটি থেকে গার্মেন্টস পণ্য বোঝাই ২০ ফিটের ২০ টিউজ কন্টেইনার নিয়ে ছেড়ে যায় এ জাহাজটি।

জাহাজটিতে ঢাকার ফকির নিটওয়ার, এপেক্স  লিংগারি, এপেক্স স্পিনিং, নিট কনসার্ন, ফ্লামিংগো ফ্যাশান, অনন্ত গার্মেন্টস, লিবারর্টি নিটওয়ার, একেএম নিটওয়ার, স্টালিং ডেনিমস, স্টালিং স্টাইলস ইত্যাদি পোশাক কারখানার তৈরি শিশুদের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস , ট্রাওজারসহ বিভিন্ন পণ্য পোল্যান্ডে যাত্রা করেছে। 

এছাড়া আগামী ২২ জুন এমভি ‘মারস্ক মংলা’ নামের আরেকটি জাহাজে গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানির প্রক্রিয়া চলছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামান বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। তাই রাজধানীসহ আশপাশের শিল্প কলকারখানার মালিকরা মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে পড়েছেন।

তিনি জানান, অপরদিকে মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় এবং একই সঙ্গে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুইয়েরই সাশ্রয়ের কারণে ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে ঝুঁকে পড়েছেন।

আরও পড়ুন: ১১ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

তিনি আরও জানান, মূলত মোংলা বন্দরে দ্রুত জাহাজ হ্যান্ডেলিং, জেটির অভ্যন্তরে কন্টেইনার স্টাফিং সুবিধা, সময় সাশ্রয় নিয়ম অনুসরণ করা, পর্যাপ্ত ইকুইপমেন্ট সুবিধা ও নিরাপদ বন্দর হওয়ায় ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হচ্ছে মোংলা বন্দর


একাত্তর/এসি

মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) -এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।...
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর