বাইক নিয়ে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো কলেজছাত্রের

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৭:২৫ পিএম

শেরপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে এক কলেজছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে জেলার শ্রীবরদী থানার পৌর শহরের উত্তর বাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ওই কলেজছাত্রের নাম রবিন মিয়া (২২)। তিনি উপঝেলার গোসাইপুর ইউনিয়নের ভারেরা এলাকার মাসুদুর রহমান ওরফে হিটলারের ছেলে। রবিন ঢাকা বাংলা কলেজের রসায়ন বিভাবের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবার জানায়, গত তিন দিন আগে রবিন ঢাকা থেকে বাড়িতে আসে। শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা এলাকায় যাওয়ার সময় শ্রীবরদী উত্তর বাজারে অটো রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ডিবি পুলিশের ছদ্মবেশে চাঁদাবাজি, গ্রেপ্তার তিন

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর জানার পরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জেনে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর