রাজধানীতে পানির সংকট, ভোগান্তি

আপডেট : ১০ জুন ২০২৩, ০১:৩৭ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটের সমাধান এখনও হয়নি। মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় দীর্ঘ ভোগান্তির পর কিছুটা পানি পাওয়া গেলেও, দুর্গন্ধ আর ময়লার কারণে সে পানি ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী।

এদিকে ভিন্ন চিত্রও আছে, এলাকার পানির সঙ্কট কাটাতে নিজেদের অর্থায়নে জমি কিনে পাম্প বসিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন উত্তর সিটির ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

মোহাম্মদপুর শেখেরটেকের ৯ নম্বর সড়ক। দীর্ঘদিন এই সড়কের বাড়িগুলোর বাসিন্দারা ওয়াসার কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। 

এলাকার বেশিরভাগ সড়কেই একই পরিস্থিতি। তারা বলছেন দীর্ঘদিন পানির ভোগান্তি সহ্য করছেন তারা।

কয়েকজন বাসিন্দা জানান, তারা পানির কারণে অত্যন্ত ভোগান্তি পোহাচ্ছেন। পানি কিনে এনে খেতে হয় তাদের। তাছাড়া অনেক শিশুই এই নোংরা পানির কারণে নানান ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

তাদের দাবি এই এলাকায় ওয়াসা যে পানি দেয় সেটিও ব্যবহার উপযোগী নয়।

তবে ভিন্ন চিত্রও আছে। ওয়াসার দিকে তাকিয়ে না থেকে, পানি সংকট মোকাবেলায় নিজেদের অর্থায়নে জমি কিনে পাম্প বসিয়েছেন উত্তর সিটিতে নতুন সংযুক্ত হওয়া ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ময়লা পানি খেয়েও কোন সমাধান পাননি।

কাউন্সিলর বলছেন, দুর্ভোগ দুর্দশায় কর্তৃপক্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকাবাসী কাজ করায় এই সংকট মোকাবেলা সহজ হয়েছে।

আরও পড়ুন: দীর্ঘ ভোগান্তির পর মুক্তি মিলছে মধ্যবাড্ডার মানুষের

উত্তর সিটির ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক বলেন, ওয়াসা বলেছে জায়গা দিতে- আমরা জায়গা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের পাম্প করে দিয়েছেন। আমার এলাকাবাসী আর পানির কষ্টে থাকবেনা।

নতুন এই পাম্প বসানোর কারণে পানির সুবিধা পাবেন অন্তত ৫০ হাজার মানুষ।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর