ঢাকা-মাওয়া ট্রেন চলবে আগস্টেই: রেলমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০২৩, ০২:১৬ পিএম

স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ট্রেন চলাচল। আর দুই মাস পরই আগস্টে ঢাকার সঙ্গে মাওয়ার সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে। এর পরের মসে অর্থাৎ সেপ্টেম্বরে রেল চলছে ঢাকা-ভাঙা রুটে। 

শনিবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, আগস্টে ঢাকা-মাওয়া এবং সেপ্টেম্বরে ঢাকা-ভাঙা রেল চলাচল শুরু হবে।’ 

২০২২ সালের জুনে দেশের অন্যতম বড় অবকাঠামো পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। কিন্তু রেলের অবকাঠামো সম্পন্ন না হওয়ায় ট্রেন চলাচল শুরু করতে সময় লেগে যায়। দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাওয়া এই সেতু দিয়ে রেল যোগাযোগ স্থাপন করতে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এরিমধ্যে এপ্রিলের শুরুতে পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়েছে একটি ট্রেন। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাসহ দেশের পূর্ব অংশের প্রবেশদ্বার পদ্মা বহুমুখী সেতু। এছাড়া 

এশিয়ান হাইওয়ের একটি রুট বিশেষ করে বেলাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম এই পদ্মা সেতু।     

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর যেতে পারবেন মানুষ। ইতিমধ্যে ভাঙা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলপথের ৭৭% কাজ সম্পন্ন হয়েছে। 

এদির ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার রেলওয়ের সেকশন লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।


একাত্তর/আরবি 

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
যে কোনো দুর্ঘটনার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলে কর্তৃপক্ষ। গাজীপুরের রেল দুর্ঘটনার পর সেই একই পথে হেঁটেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমও।
রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সন্ত্রাস ও নাশকতা করে ট্রেনে যাত্রী চলাচল বিঘ্নিত করার অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। 
দেশের ইতিহাসে সর্বোচ্চ গতিতে ট্রেন ছোটানোর পর এবার পাথর বোঝাই নিয়ে পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু পার হলো আরেকটি ট্রেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর