ফেসবুকে লিংক পাঠিয়ে আইডি হ্যাক, যুবক গ্রেপ্তার

আপডেট : ১১ জুন ২০২৩, ০৮:৩৯ পিএম

ফেসবুক আইডি হ্যাক এবং র‍্যাব কর্মকর্তা সেজে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সাভারের বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম আশরাফুল প্রত্যয় ওরফে লুনেটিক প্রত্যয়। তিনি সাভার মডেল কলেজের শিক্ষার্থী। পুলিশের দাবি, তিনি গেমার হলেও মূলত একজন হ্যাকার।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সাংবাদিকদের বলেন, প্রত্যয় ‘লাখ টাকার জ্যাকপট’, ‘মিলিয়ন ডলারের লটারি’ ‘ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন ২০০ ডলার’, ‘গেইম খেলে টাকা আয়’ ইত্যাদি ইত্যাদি লোভনীয় নামের লিংক বিভিন্ন ম্যাসেঞ্জারে পাঠান। লিংকগুলোতে ক্লিক করলেই সেই আইডি হ্যাক হয়ে যায়। পরে র‌্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের নামে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেন তিনি।

তিনি বলেন, প্রত্যয় র‍্যাব কর্মকর্তা সেজে হ্যাকড হওয়া আইডি উদ্ধারের জন্য ফোন দিতেন। আইডি উদ্ধারের জন্য জিডি এবং সার্ভিস চার্জসহ বিভিন্ন ফি’র নামে নামে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিতেন। 

একই কায়দায় ফাইয়াজ রহমান নামে এক শিক্ষার্থীর ম্যাসেঞ্জারেও এমন একটি লিংক পাঠানোর অভিযোগ উঠেছে প্রত্যয়ের বিরুদ্ধে। 

আরও পড়ুন: জীবিত হবে আশায় চার দিন খাটের নিচে লাশ

সেই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। পরে আইডি উদ্ধারের জন্য র‌্যাব কর্মকর্তা সেজে তাকে ফোন দেন প্রত্যয়। আইডি উদ্ধারের জন্য ফাইয়াজের কাছে সাড়ে ১৩ হাজার টাকা দাবি করে সে। টাকা না দিলে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকিও দেয়। পরে ফাইয়াজ অভিযোগ করলে সাভারের বাসস্টেশন এলাকা থেকে প্রত্যয়কে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর