ঈদের আগে টিসিবি পণ্য পাবে কোটি পরিবার: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৩:৩৭ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ঈদের আগেই এক মাসের টিসিবি পণ্য হাতে তুলে দিতে পারবো। আমরা আশা করছি আগামী মাস থেকে এর সঙ্গে পাঁচ কেজি চালও যুক্ত হবে।

মঙ্গলবার (১৩ জুন) তেজগাঁওয়ের কলোনি বাজারে জুন মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

একজন কার্ডধারী ৭০ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল এবং ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে দাম কমায় এই মাসে ভোজ্যতেলের দাম ১০ টাকা কমাতে পেরেছি। যদি এর মধ্যে আরও কমে তবে তার সঙ্গে সমন্বয়ে রেখে আমরা দাম কমাবো।

নিত্যপণ্যের দাম বৈশ্বিক পরিস্থিতির কারণে ঊর্ধ্বমুখী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, যতোদিন পর্যন্ত বাজার মূল্য স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত এটি চালিয়ে যাব।

আরও পড়ুন: দেশের মানুষের গড় আয়ু বেড়েছে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ (সফি), নবী হোসেন জেনারেল স্টোরের স্বত্বাধিকারী নবী হোসেন প্রমুখ।


একাত্তর/এসি

দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর