গুজরাটে বিপর্যয়ের তাণ্ডবে দুইজনের মৃত্যু, আহত ২২

আপডেট : ১৬ জুন ২০২৩, ০১:৩৫ পিএম

ভারতের গুজরাটে ঘূর্ণিঝড় বিপর্যয়ের তাণ্ডবে দুইজনের মৃত্যু ও অন্তত ২২ জন আহত হয়েছেন।

গত ১০ দিন আরব সাগরে অবস্থানের পর প্রবল শক্তি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের গুজরাটের জখাউ বন্দরের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বিপর্যয়। খবর: দ্য হিন্দু।

ফলে সৌরাষ্ট্র উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস, ভারী বৃষ্টিতে উপড়ে গেছে অনেক গাছ। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে লাখো মানুষকে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। কিছু জায়গায় ১৪০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। ঘূর্ণিঝড়টিকে ‘ক্যাটাগরি ৩’ বলে ঘোষণা করা হয়। যা অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে স্বীকৃত।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। কারণ, ঘূর্ণিঝড় পরবর্তী রাজ্যের অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

প্রবল বাতাসে ওখা ও জামনগরে কয়লা স্টোরেজ গ্রাউন্ডে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সাময়িক সময়ের জন্য ৭০টির বেশি ট্রেন যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। পরিস্থিতি সম্পর্কে মোদিকে বিস্তারিত জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

আবাহওয়া অধিদপ্তর জানায়, সকালের দিকে ঘূর্ণিঝড় বিপর্যয় শক্তি হারিয়ে ফেলবে। যদিও সকাল ছয়টা পর্যন্তও উপকূলীয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালানোর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির মাত্রা কয়েকগুণ বাড়বে।

এনডিআরএফ মহাপরিচালক অতুল কারওয়াল বলেছেন, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর উদ্ধার অভিযান পরিচালনায় প্রস্তুত রয়েছে বাহিনী। প্রতিবেশী রাজস্থান, মহারাষ্ট্র ও কর্ণাটকও আক্রান্ত হলে সহযোগিতা চেয়েছে। রাজস্থানের দক্ষিণাংশে প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: কানাডার ম্যানিটোবায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ জন নিহত

ঘূর্ণিঝড়ের কারণে পাকিস্তানের করাচির উপকূলেও বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় বিপদ সংকেত রয়েছে। সতর্কতার অংশ হিসেবে উপকূলবর্তী কয়েক হাজার মানুষকে আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে। 

একাত্তর/জো 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর