সাংবাদিক হত্যার প্রতিবাদে প্রেসক্লাবে বিক্ষোভ, বিচার দাবি

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৪:৫৭ পিএম

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মিছিল থেকে সাংবাদিকরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেছেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড একটি পরিকল্পিত বিষয়। হত্যাকাণ্ডের সঙ্গে শুধু চেয়ারম্যানই নন, আরও অনেকেই জড়িত। তাদের খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, বর্তমান মিডিয়া হাউজগুলো ন্যায্য বেতন দেয় না। ইতোমধ্যেই নাদিমের পরিবার অসহায় অবস্থায় রয়েছে।

সাধারণ সম্পাদক দীপ আজাদ বলেছেন, দেশজুড়ে যারা প্রকৃত সাংবাদিকতা করছেন, আমরা তাদের শত্রুদের তালিকা প্রকাশ করতে চাই। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। কোনো সাংবাদিক হত্যার পরিপূর্ণ বিচার হয়নি।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, গত ৪০ বছর ধরে সাংবাদিক হত্যার আন্দোলন করে আমরা অগ্রসর হতে পারিনি। সবার বিচার হলেও সাংবাদিক হত্যার বিচার হয় না। একাত্তর টিভি এবং বাংলানিউজ কর্তৃপক্ষের উচিত এখন নাদিমের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।

আরও পড়ুন: বাবুকে প্রধান আসামি করে নাদিম হত্যা মামলা

সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা কুদ্দুস আফ্রাদ, ডিউজের সাবেক দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ডিউজের যুগ্ম-সম্পাদক আলম খায়রুল, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য দুলাল খান, ডিউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, ডিইউজের আইন সম্পাদক শাহীন আলী প্রমুখ।


একাত্তর/আরএ

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর