নিখোঁজ সাবমেরিন: দ্রুত ফুরিয়া আসছে যাত্রীদের অক্সিজেন

আপডেট : ২১ জুন ২০২৩, ০৪:৫৮ পিএম

টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে গেলো রবিবার আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় সাবমেরিন 'টাইটান'। এরপর থেকেই এটিকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার অনুসন্ধানকারী দল। তবে সময়ের সাথে সাথে নিখোঁজ সাবমেরিনটিতে মজুত থাকা অক্সিজেন ফুরিয়ে আসছে। 

বুধবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, টাইটান নামের সাবমেরিনটিতে এখন যে পরিমাণ অক্সিজেন আছে, তা দিয়ে পর্যটকেরা আর ৩০ ঘণ্টারও কম সময় টিকে থাকতে পারবেন। ফলে পর্যটদের জীবন নিয়ে আশঙ্কা বাড়ছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, নিখোঁজ সাবমেরিন টাইটানের খোঁজে তল্লাশিরত কানাডার একটি আকাশযান পানির নিচে 'শব্দ' শনাক্ত করেছে। শব্দের উৎস সন্ধান ও সাবমেরিনটির খোঁজে আটলান্টিক মহাসাগরে প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার জায়গাজুড়ে অভিযান চলছে। 

এর আগে গেলো রবিবার আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পর্যটকেদের নিয়ে রওনা দিয়ে নিখোঁজ হয় সাবমেরিনটি। যাত্রার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় ছোট সাবমেরিনটির সঙ্গে ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এটিকে শেষবার মতো সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মাইলেরও বেশি নিচে শনাক্ত করা হয়েছিল।

image

এদিকে সাবমেরিনটিতে থাকা পাঁচ যাত্রীর পরিচয় নিশ্চিত করেছে বিবিসি। তারা হলেন- ৫৮ বছর বয়সী ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং, ৪৮ বছর বয়সী পাকিস্তানি নাগরিক শাহজাদা দাউদ, তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান দাউদ, ৭৭ বছর বয়সী ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি পল হেনরি এবং ওশেনগেট কোম্পানির প্রধান নির্বাহী ৬১ বছর বয়সী স্টকটন রাশ।  

মার্কিন নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, সাগরের নিচ থেকে ভারী বস্তু তোলার জন্য একটি বিশেষ উইঞ্চ সিস্টেম (টেনে তোলার যন্ত্র) এবং অন্যান্য সরঞ্জামসহ কর্মীরা এ উদ্ধার অভিযানে যোগ দেবেন।

image

আর পেন্টাগন বলেছে, তারা একটি সি১৩০ এবং তিনটি সি-১৭ বিমান মোতায়েন করছে। ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটও আন্ডারওয়াটার রোবট পাঠানোর ঘোষণা দিয়েছে।

ইউএস কোস্ট গার্ড ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক সাংবাদিকদের বলেছেন, এটি একটি অত্যন্ত জটিল অনুসন্ধান এবং ইউনিফাইড টিম যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত উপলব্ধ সম্পদ এবং দক্ষতা বহন করার জন্য ২৪ ঘণ্টা কাজ করছে।

উদ্ধারকারীরা অনুমান করেছেন, যাত্রীদের কাছে দুই দিনেরও কম অক্সিজেন অবশিষ্ট রয়েছে, সাবমেরিনটির ৯৬ ঘণ্টা পর্যন্ত জরুরি অক্সিজেন সরবরাহের সক্ষমতা রয়েছে।


একাত্তর/আরবিএস  

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
পারস্য উপসাগরের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী রিফুয়েলিং বিমান বা 'উড়ন্ত গ্যাস স্টেশন' হিসেবে পরিচিত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার’ জরুরি সংকেত পাঠানোর পর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর