গাজীপুরে ১২ লেনের অত্যাধুনিক রিংরোড নির্মাণে চুক্তি সই

আপডেট : ২৪ জুন ২০২১, ০৭:৪৯ পিএম

আশুলিয়া থেকে মির্জাপুর-রাজেন্দ্রপুর-টঙ্গী হয়ে পূর্বাঞ্চল পর্যন্ত অত্যাধুনিক ১৭০ ফুট প্রস্থ ১২ লেনের ৭০ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশন ও কোরিয়ান উন্নয়ন সংস্থা জিএস গ্লোবাল এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কোরিয়ান সংস্থা জিএস গ্লোবাল কর্পোরেশন এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট মি. পার্ক গওয়া কেউন এ চুক্তিতে স্বাক্ষর করেন। 

এসময় সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে আশুলিয়া থেকে মির্জাপুর-রাজেন্দ্রপুর-টঙ্গী হয়ে পূর্বাঞ্চল পর্যন্ত ৭০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী যানজটের ভোগান্তি থেকে যেমন রক্ষা পাবে তেমনই যোগাযোগ ব্যবস্থা ও সহজতর হবে। 

তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব আগামী অর্থ বছরেই এ প্রকল্পটির কাজ শুরু করা হবে। কাজ শুরু হওয়ার পর তিন বছরের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন করা হবে। 

আধুনিক নগর গড়ার অংশ হিসেবে এই সড়কটি নির্মাণের জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন মেয়র।

আরও পড়ুন: কক্সবাজারের আবাসিক হোটেলগুলো খুলছে আজ

সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

image


একাত্তর/আরএইচ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর