খেরসন-ক্রিমিয়া সংযোগ সেতুতে ইউক্রেনের হামলা

আপডেট : ২২ জুন ২০২৩, ০৫:১৮ পিএম

ইউক্রেনের রুশ অধিকৃত খেরসন অঞ্চলের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী ‘চোঙ্গার’ সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

বৃহস্পতিবার সেতুর উভয় প্রান্তে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা বিষয়টি জানিয়ে এ হামলার জন্য কিয়েভকে দায়ী করছে। খবর: রয়টার্স।

‘চোঙ্গার’ সেতুতে এ হামলার ফলে যানবাহন চলাচলের পথ ভিন্ন দিকে সরিয়ে নিতে হয়েছে বলে জানায় রাশিয়া।

খেরসনের রুশ নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সাল্ডো জানান, হামলার ফলে সেতু ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হামলায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছেন তিনি।

ক্রিমিয়া অঞ্চলের গভর্নর সের্গেই আক্সিনোভ জানান, সেতুটি স্বাভাবিক অবস্থায় আনতে কত সময় লাগবে তা নিয়ে গবেষণা করছেন বিশেষজ্ঞরা।

ইউক্রেন যুদ্ধে মস্কোর অন্যতম প্রধান সাফল্য আজভ সাগরের পশ্চিম উপকূল থেকে দিনিপ্রো নদীর পূর্ব তীর পর্যন্ত অঞ্চলের নিয়ন্ত্রণ অর্জন। এর মাধ্যমে রুশ দখলে থাকা অন্যান্য অঞ্চল থেকে আর বিচ্ছিন্ন থাকেনি ক্রিমিয়া। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয় মস্কো।

এছাড়াও বুধবার রাতে ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা। আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলাসহ রাশিয়া বোমা ও গোলাবারুদ ব্যবহার করছে বলে জানান তারা।

এদিকে, পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে কিয়েভও। রুশ দখল থেকে নিজেদের ভূখণ্ড রক্ষার্থে প্রায় দুই সপ্তাহ ধরে রুশবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। লড়াইয়ে কিয়েভের সেনারা জাপোরিজ্জিয়া ও দোনেৎস্কের আটটি গ্রাম পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি ইউক্রেনীয় বাহিনীর।


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর