টিভিতে ভিডিও এডিটর পরিচয়ে ১৮ বছর লুকিয়ে থাকা জঙ্গি গ্রেপ্তার

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৩:৫৪ পিএম

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য তুহিন রেজাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‌্যাব। সিরিজ বোমা হামলায় যাবজ্জীবন সাজা পাওয়া ওই জঙ্গি ১৮ বছর ধ‌রে পলাতক ছিলেন।  

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। জেএমবির ওই সদস্য ২০০৫ সালের সিরিজ বোমা হামলার দায়ে আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন। 

শুক্রবার সকালে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জঙ্গি তুহিন রেজার বিস্তারিত তুলে ধরেন। 

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, তুহিন রেজা ২০০৪ সালে জেএমবি'র ঝিনাইদহ সদর শাখায় সদস্য হিসেবে যোগ দেয়। সে ঐ শাখার লিফলেট তৈরি, লিখিত প্রচার-প্রচারণার সম্পাদনা, গোপন ও নাশকতামূলক খবরাখবর আদান-প্রদান করা ছাড়াও ভিডিও এডিটিং করে বিভ্রান্তিমূলক প্রামাণ্যচিত্র বানাত।

‘সে তরুণদের জঙ্গি কাজে উদ্বুদ্ধ করতো। ২০০৫ সালে ঝিনাইদহ আদালত চত্বরের সিরিজ বোমা হামলায় উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করে তুহিন। বোমা হামলার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পালিয়ে ঢাকায় আসে সে।’  

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, পরিচয় লুকিয়ে সে প্রথমে একটি বেসরকারি টেলিভিশনে এবং সবশেষ আরেকটি বেসরকারি টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কাজ করে আত্মগোপনে ছিল। চাকরি করা অবস্থাতেও জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো সে। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার তুহিন রেজাকে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। 

২০০৫ সালের ১৭ই অগাস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল। ওই হামলায় দুই জন নিহত হওয়া ছাড়াও বহু মানুষ আহত হন।

সেদিন একযোগে বোমা হামলার মাধ্যমে বাংলাদেশে নিজেদের সংঘবদ্ধ উপস্থিতির জানান দিয়েছিল জঙ্গিরা। ওইদিন নিজেদের একটি প্রচারপত্র বা লিফলেটও ছড়িয়ে দিয়েছিল তারা।

একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর