গভীর রাতে বাসায় ঢুকতে না দেয়ায় গার্ডকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:১৬ পিএম

রাজধানীতে গভীর রাতে বাড়ি ফেরার পর গেট খোলা নিয়ে তর্কের এক পর্যায়ে নিরাপত্তকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের ৫৯ পশ্চিম আগারগাঁওয়ের মিয়া টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আজিম শেখ (৫৫)। তিনি ওই ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন এবং ওই বাড়িতেই থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

আটক তরুণের নাম সাগর (১৮)। তিনি কৃষি গবেষণা নার্সারি অফিস সহকারী।

আজিমকে হাসপাতালে নিয়ে আসা ভবনের এক ফ্ল্যাট মালিক ইমাম হোসেন বলেন, সাগর অনেক রাতে বাসায় ফেরায় গেট খোলা নিয়ে গার্ডের সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে আজিমকে ধারালো অস্ত্র দিয়ে বুকে-পিঠে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যায়। 

তিনি জানান, সেখানে ধস্তাধস্তিতে সাগরের ও হাত সামান্য কেটে যায়। সে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। পরে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ভোর চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রিটার্ন দাখিলে নূন্যতম ২০০০ টাকা কর দিতে হবে না

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরে বাংলা নগর থানায় জানানো হয়েছে।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর