রাজধানীতে সকাল থেকে জমে উঠেছে কোরবানির হাট

আপডেট : ২৭ জুন ২০২৩, ১২:৪৪ পিএম

রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে প্রচুর পশু আমদানি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে হাটগুলো। তবে বৃষ্টি খানিকটা ভোগাচ্ছে এই বিক্রিবাট্টায়।

কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, হাটে মাঝারি পশুর চাহিদা সবচেয়ে বেশি। এই গরুগুলো দাম এক লাখ থেকে এক লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত। আর ছোট গরুর দাম ৭০ হাজার থেকে লাখ টাকা। 

অপরদিকে ব্যাপারীরা বড় গরুর দাম হাঁকাচ্ছেন আড়াই লাখ থেকে শুরু করে ১৫ লাখ টাকা পর্যন্ত।

image


সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে মোট গবাদি পশুর উৎপাদন প্রায় এক কোটি ২০ লাখ। কোরবানির মোট চাহিদা প্রায় এক কোটির মতো। সেই হিসেবে মোট চাহিদার চেয়ে প্রায় ২০ লাখ পশুর জোগান বেশি রয়েছে। 

ক্রেতাদের অভিযোগ, তারপরও বাজারে গরুর দাম বেশ চড়া। আর বিক্রেতারা বলছেন, বর্তমান বাজার অনুযায়ী পশুর নায্যমূল্য পাচ্ছেন না।

 

একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর