নির্মল রাজশাহীতে করোনার নির্মমতায় আরও ১৪ মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২১, ০৯:৫৫ এএম

বিভাগীয় শহর রাজশাহীতে মৃত্যুর মিছিল যেন থামছেই না। জুন মাসের হিসেবে জেলায় করোনায় প্রতিদিন গড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। নির্মল প্রাকৃতিক সৌন্দর্যের রাজশাহীতে প্রাণক্ষয়ের এই নির্মমতা অসহনীয় হয়ে উঠেছে মানুষের কাছে। 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জুন মাসে হাসপাতালটিতে করোনা ইউনিটে মোট ২৭৭ জনের মৃত্যু হল। 

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৬টা পর্যন্ত সময়ে জেলার করোনা পরীক্ষার দুইটি ল্যাবে ৪০০টি নমুনা পরীক্ষা করে নতুন আরও ১১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার ভিত্তিতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৫ শতাংশে। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৪ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৯ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। 

তিনি আরও বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন ও নাটোরের একজন রয়েছেন। 

এদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৬৫ জন বলে জানিয়েছেন রামেক পরিচালক শামীম ইয়াজদানী। 

এনিয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪২৩ জন। এদিকে হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩৫৭টি।

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর