ঈদের দিন সারাদেশে ভারী বৃষ্টিপাতের আভাস

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৮:২১ পিএম

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় দেশের প্রায় সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই অবস্থা আরও পাঁচ দিন চলতে পারে। সেই হিসেবে ঈদের দিন সকাল থেকেই বৃষ্টি হবে বলে ধারনা করা হচ্ছে। 

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বুধবারের মতো বৃহস্পতিবার সকালেও ঢাকায় বৃষ্টিপাত হবে। দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে সন্ধ্যায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে।

এদিকে বিভাগভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস বলা হয়, ঈদের দিন রাজশাহী বিভাগে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বুধবার সারাদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত বেশি হবে, যা আগামী ২৪ ঘণ্টা বহাল থাকবে।

আরও পড়ুন: জাতীয় গ্রিডে রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ

ঈদের দিন বৃষ্টির কথা বিবেচনায় রেখে নামাজ আদায় ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সজাগ থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার অফিস জানিয়েছে, বুধবার সকাল ছয়টার আগে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মাইজদী কোর্টে ২৪ মিলিমিটার, সন্দ্বীপে ৭৩ মিলিমিটার এবং পটুয়াখালীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।  


একাত্তর/এসি

টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর