বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে প্রধান জামাত

আপডেট : ২৯ জুন ২০২৩, ০১:০৫ পিএম

রাজধানীতে বৃষ্টিপাত উপেক্ষা করেই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানীবাসীর সঙ্গে জামাতে অংশ নেন ঢাকার দুই মেয়রসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। তবে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে ছিলেন না।

জাতীয় ঈদগাহের প্রথম জামাতে নামাজ আদায় করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ সংসদ সদস্যরা নামাজ আদায় করেন।

ঈদের জামাত উপলক্ষে ঈদগাহ মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঈদগাহে ঢুকতে হয় সবাইকে। জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না সেখানে।

এ জামাতের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের জামাতের ব্যবস্থা ছিল এই ঈদগাহে। এছাড়াও মূল প্যান্ডেলের বাইরেও হাজার হাজার মানুষ নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তবে বৃষ্টির কারণে মুসল্লির সংখ্যা কম হয়েছে।

পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহে।

এর আগে, সকাল সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জামাত হয় সকাল আটটায়। সকাল ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ ও পৌনে ১১টায় শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেখানে।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর