চলন্ত বাইকে খুনসুটি, ঝরলো দুই বন্ধুর প্রাণ

আপডেট : ২৯ জুন ২০২৩, ০৫:৫৪ পিএম

মেহেরপুরে ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে, অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সদর উপজেলার দরবেশপুর গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জিসান (১৪) ও সামিউল ইসলাম বিজয় (১৫)। জিসান মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আশরাফুল ইসলামের ছেলে এবং মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আর  বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।

আহতরা হলো- মেহেরপুর শহরের বোসপাড়ার সাদাত (১৩) ও কাসারিপাড়ার সিয়াম (১৩)।

হাসপাতালের মেডিক্যাল অফিসার শোভন মল্লিক জানান, ভর্তি থাকা দুই ছাত্রের অবস্থাও আশঙ্কাজনক। তাদের ঢাকায় রেফারের প্রক্রিয়া  চলছে। 

ঘটনাস্থল থেকে বারাদী পুলিশ ক্যাম্পের এএসআই হাফিজুর রহমান জানান, জিসান ও তার কয়েক বন্ধু তিনটি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে ঘুরে মেহেরপুর শহরের দিকে আসছিল। চলন্ত মোটরসাইকেলে তাদের খুনসুটি চলছিলো। ওই এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জিসানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে বন্ধুদের দুটি মোটরসাইকেল জিসানের মোটর সাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু জখম হয়।

তিনি জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সোয়া চারটার দিকে সামিউলের মৃত্যু হয়।

আরও পড়ুন: রংপুরে ২৫০ কোটি টাকার হাড়িভাঙ্গা আম বেচাকেনার আশা

ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত তিনটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এএসআই হাফিজুর রহমান।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর