সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

আপডেট : ৩০ জুন ২০২৩, ১২:১৮ পিএম

রাজধানীর সদরঘাটে ময়ূরপঙ্খী নামের একটি লঞ্চে আগুন লেগেছে। শুক্রবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিসের ১৩ ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, বেলা ১১টা পাঁচ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কয়েকধাপে আরও ১২টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য জানাতে পারেননি লিমা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লঞ্চটি থেকে প্রচুর ধোঁয়া উড়তে দেখা গেছে। তিনতলা বিশিষ্ট ময়ূর-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করে। সাধারণত সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ছাড়ে।

আরও পড়ুন: গাইবান্ধায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত দুই

আগুন লাগার সময় লঞ্চটিতে যাত্রী ছিলো না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এটি অগ্নিকাণ্ডের সময় লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

image


আগুন লাগার পর ঘাটে ভিড়ে থাকা অন্য লঞ্চগুলোকে ময়ূর-৭ লঞ্চ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর