‘ইউক্রেনের বিরুদ্ধে আর যুদ্ধ করবে না ওয়াগনার বাহিনী’

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৮:০৭ পিএম

রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করতে অস্বীকৃতি জানানোর পর তাকে বলা দেওয়া হয়েছে, তার সেনাদের আর ইউক্রেন যুদ্ধে লড়াই করার প্রয়োজন নেই।

তাকে রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনকে শায়েস্তা করতে রাশিয়ার সেনারাই যথেষ্ট।’ খবর রয়টার্সের।

রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির নিম্নকক্ষের সভাপতি কর্নেল-জেনারেল আন্দ্রেই কার্তাপোলভ এ বিষয়ে বলেন, ‘আপনি জানেন, বিদ্রোহের চেষ্টার কয়েকদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যুদ্ধে জড়িত সবাইকে অবশ্যই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে আসতে হবে।’

‘সবাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে শুরু করেছে। কেবল প্রিগোজিন ছাড়া। এর পর পর প্রিগোজিনকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার দলের সদস্যরা আর ইউক্রেন যুদ্ধে অংশ নেবে না। আর এ কারণে তারা রাষ্ট্রীয় অর্থও আর পাবে না।’

গত সপ্তাহে ভাড়াটে বাহিনী ওয়াগনার পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। যদিও ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে সেই অবস্থান থেকে সরে আসেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্ততায় তারা মস্কো অভিমুখী যাত্রা বাতিল করে বেলারুশে চলে যায়।

আরও পড়ুন: মক্কায় হিটস্ট্রোকের শিকার বহু হজযাত্রী

এদিকে গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনারের সেনারা রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে পারে।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর