দুটি ধরন ঝুঁকি বাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তদের

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১০:০৪ পিএম

জুন জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫ জন। জুনের শেষ সপ্তাহ থেকে গড়ে প্রতিদিনই তিন জনের মৃত্যু হচ্ছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) গবেষণা বলছে, ডেঙ্গুর চারটি ধরনের মধ্যে এবার টাইপ টু ও টাইপ থ্রির প্রাদুর্ভাব বেশি। সেই সাথে অন্য রোগে আক্রান্তদের বেলায়ও ঝুঁকি বাড়াচ্ছে ডেঙ্গুর এই দুটি ধরন।

উত্তর সিটি কর্পোরেশনের মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতাল। ছয়শ’রও বেশি শয্যার এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে মাত্র ১০ জন। কুর্মিটোলা হাসপাতালে আছে সাতজন। কিন্তু দক্ষিণ সিটির মুগদা জেনারেল হাসপাতালে রোগী আছেন প্রায় ২শ’ ৫০ জন। অর্থাৎ দক্ষিণ সিটিতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক।

সম্প্রতি দুই সিটি কর্পোরেশনের রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে একটি গবেষণা করেছ আইইডিসিআর। যাতে দেখা গেছে চার ধরনের ডেঙ্গুর মধ্যে এবার টাইপ টু ও টাইপ থ্রি’র প্রাদুর্ভাব বেশি। টাইপ টু’র রোগী প্রায় ৬২ শতাংশ। আর টাইপ থ্রি’র ৩৮ শতাংশ। কিন্তু টাইপ ওয়ান ও টাইপ ফোরের কোন উপস্থিতি মেলেনি। শঙ্কার বিষয় হলো এই দুই ধরণের ডেঙ্গুতেও রোগীদের মৃত্যুর ঝুঁকি বেশি।

আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরীন বলেন, টাইপ টু এর পরিমাণটা বেশি এবার।

আইইডিসিআর বলছে, এই ধরনের ডেঙ্গুর জীবাণুই অতি সংক্রমণ প্রবণ। নবজাতক থেকে প্রাপ্তবয়স্ক কেউই এর থেকে রেহাই পাচ্ছেনা। অন্যরোগে আক্রান্তরা যদি এই ধরণের ডেঙ্গুতে আক্রান্ত হন; বা দ্বিতীয়বার আক্রান্ত হন সেক্ষেত্রেও মৃত্যু ঝুঁকি বাড়ছে।

তাহমিনা শিরীন আরও বলেন, রোগী যদি আক্রান্তের প্রাথমিক পর্যায়েই চিকিৎসা না নেন তাহলে শেষদিকে তিনি হাসপাতালে এলেও ঝুঁকির পরিমাণ অনেক বেশি থাকে।

আরও পড়ুন: ডেঙ্গুর ঝুঁকিতে ঢাকার সবাই: স্বাস্থ্য অধিদপ্তর

শিগগিরই সারাদেশের ডেঙ্গু রোগীদের মধ্যে একই গবেষণা চালাবে আইইডিসিআর। সে ক্ষেত্রে এর জীবাণুর গতিবিধি ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।

একাত্তর/আরএ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটাই হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৫৫ জন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৩২ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর