এডিস মশার লার্ভা পেলে ১৫ মিনিটেই ধ্বংস: তাপস

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৬:১৪ পিএম

কোথাও এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেলে তা ১৫ মিনিটের মধ্যেই ধ্বংস করে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তাই লার্ভার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গেই সিটি করপোরেশনকে জানানোর অনুরোধ করেছেন তিনি।

ডেঙ্গু নির্মূলে দক্ষিণ সিটির চিরুণি অভিযানের মধ্যে বুধবার হাতিরঝিলে পানি নিষ্কাশন যন্ত্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তাপস

তিনি বলেন, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, পানি কোথাও জমতে দেবেন না। পানির উৎস ধ্বংস করতে পারলে ডেঙ্গু রোগ থেকে মুক্ত হতে পারবকোথাও এডিস মশার লার্ভা থাকলে বা থাকতে পারে এমন ধারণা করলে সিটি করপোরেশনকে জানান। সিটি করপোরেশনের কর্মীরা ১৫ মিনিটের মধ্যে সেই লার্ভা ধ্বংস করে দিতে পারবে।

এডিস মশার লার্ভার সন্ধান পেলেই তা ধ্বংস করা হবে বলে জানিয়ে দক্ষিণ সিটির মেয়র বলেন, এজন্য মাস মেয়াদি কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

তিনি বলেন, ডেঙ্গু নির্মূল কেউ করতে পারবে না। কোনো দেশ করতে পারেনি। আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আপনারা যদি উন্নত দেশের সাথে যদি তথ্য ও পরিসংখ্যান মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন অন্যান্য দেশের তুলনায় এখন পর্যন্ত আমরা ভালো অবস্থানে রয়েছি। যদিও আমাদের মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে।

তাপস বলেন, বুঝতে হবে এটা সামগ্রিক জলবায়ু, সামগ্রিক আবহাওয়াও ভৌগলিক অবস্থান ও পরিবেশের কারণে এইডিস আমাদের দেশে বিস্তৃত হয়েছে প্রজনন করে। সেটাকে রোধ করতে হলে সকলকে মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডেঙ্গু চিকিৎসার মান বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, চিকিৎসা সেবার মান পরিধি আরও বৃদ্ধি করতে হবে। একজন রোগী যেন শঙ্কাজনক অবস্থায় না যায়

এবার মৌসুমের আগেই ডেঙ্গু চলে এসেছে। রোগীর বাড়ছে ব্যাপক হারে। ইতোমধ্যে ১০ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুর সংখ্যা ৬১ দাঁড়িয়েছে।

আরও পড়ুন: মশার লার্ভা খুঁজতে এবার ড্রোন নামাল উত্তর সিটি

ফজলে নূর তাপস বলেন, এখন মৌসুম তুঙ্গে। জুলাই মাস চলে এসেছে। জুলাই থেকে বৃদ্ধিটা শুরু হয়। গস্ট মাসে সবচেয়ে তুঙ্গে যায়। সেপ্টেম্বর মাসে কমে আসে। কিন্তু গত বছর আমরা পরিবর্তন দেখেছি। চরিত্রে পরিবর্তন দেখেছি। গস্ট মাসে কেবল বৃদ্ধি পায়নি। সেপ্টেম্বরে আরও বেশি বৃদ্ধি পেয়েছে। অক্টোবর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। কমা শুরু হয়েছিল নভেম্বরে।

তিনি বলেন,আমরা এগুলোকে আমলে নিয়ে কার্যক্রম বিস্তৃত করেছি। ২০২১ সালে আমরা দুই মাসের কার্যক্রম নিয়েছিলাম। এখন আমরা চার মাসের কার্যক্রম নিয়েছি। আমরা সক্ষমতা বৃদ্ধি করছি। কার্যক্রমও বৃদ্ধি করছি।

একাত্তর/আরবি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর