এডিস মশা সম্পর্কে যা জানার আছে

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৬:২৭ পিএম

দেশের এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম- ডেঙ্গু। এবার অতীতের যে কোন সময়ের চেয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবগ আকারে ছড়াচ্ছে। প্রতিদিনিই এই রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু ঘটছে, সে সঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। 

রাজধানী ঢাকাতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। তবে সব মশা এই রোগের জন্য দায়ী ভাইরাস বহনের ক্ষমতা রাখে না। সাধারণত এডিস প্রজাতির মশা এই ভাইরাসকে বহন করে বেড়ায় এবং মানুষের রক্তে প্রবেশ করিয়ে সংক্রমণ ঘটনায়। 

মশার যতগুলো প্রজাতি রয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো এডিস মশা। এই অনেকগুলো ভাইরাসের বাহক, যা মানুষের শরীরের সংক্রমিত হলে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। ডেঙ্গু ছাড়াও ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস, জাপানিজ এনসেফালাইটিস এবং লিম্ফ্যাটিক ফিলারিয়াসিস ছাড়াও আরও কিছু ভাইরাসের বাহক এই এডিস। 

এডিস মশা দৃশ্যত স্বতন্ত্র। কারণ তাদের দেহে ও পায়ে কালো এবং সাদা চিহ্ন রয়েছে। অন্যান্য মশার মতো নয় এডিস মশা, এগুলি সক্রিয় থাকে এবং কেবল দিনের বেলায় কামড় দেয়। শীর্ষে কামড়ানোর সময়কাল খুব ভোরে এবং সন্ধ্যা হওয়ার আগে ও সন্ধ্যায় হয়।

সাধারণত ১৯ জায়গায় এডিস মশা বেশি বসবাস করে থাকে বলে মনে করেন থাকে কীটপতঙ্গ বিশেষজ্ঞরা। এগুলো হলো- পুরনো টায়ার, লন্ড্রি ট্যাংক, ঢাকনাবিহীন চৌবাচ্চা, ড্রাম বা ব্যারেল, অন্যান্য জলাধার, পোষা প্রাণীর পাত্র ও নির্মাণাধীন ভবনের ব্লক। 

এছাড়া ফেলে রাখা বোতল ও টিনের ক্যান, গাছের ফোকর ও বাঁশ, দেয়ালে ঝুলে থাকা বোতল, পুরনো জুতা, ফুলের টব, পরিত্যক্ত খেলনা, ছাদে, অঙ্কুরোদগম উদ্ভিদ, বাগান পরিচর্যার জিনিসপত্র, ইটের গর্ত ও অপরিচ্ছন্ন সুইমিং পুলে এডিস মশা জন্ম নেয়।

এডিস মশাই ডেঙ্গু রোগের ভাইরাস বহন করে বিধায় এরা কামড়ালে ডেঙ্গু রোগ হতে পারে। এডিস মশা সম্পর্কে মানুষের নানা ধরনের প্রশ্ন আছে। এডিস মশা দেখা যায় কি না, কখন কামড়ায়, শরীরের কোথায় কামড়ায় ইত্যাদি নানা প্রশ্ন মানুষের মনে। 

সাধারণ এডিস মশা কামড়ালে ডেঙ্গু হবে না। তবে যে এডিস মশাটি ডেঙ্গু রোগের ভাইরাস বহন করছে, সেটি কামড়ালে ডেঙ্গু হতে পারে। এডিস মাঝারি আকৃতির মশা। এটা খালি চোখে দেখা যায়। গায়ে সাদা ডোরাকাটা দাগ থাকে বলে অন্য মশা থেকে সহজেই আলাদা করা সম্ভব।

এডিস মশার মাথার ওপরে দুটি অ্যান্টিনা থাকে। অ্যান্টিনাগুলো লোমশ। পুরুষ মশার এন্টিনা স্ত্রী মশার চেয়ে অপেক্ষাকৃত বেশি লোমশ হতে দেখা যায়। এটি ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে বসে। সাধারণত দিনের বেলায় এডিস মশা মানুষকে কামড়ায়। 

image

ভোরে বা সূর্য ওঠার ৩-৪ ঘণ্টা পর এবং বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এ মশা সক্রিয় থাকে। রাতে এরা বিশ্রাম নেয়। তখন কামড়ায় না। তবে অনেকের মতে দিনের বেলা নয়, এডিস মশা সক্রিয় হয় উজ্বল আলোতে। তাই ঘর আলোকিত থাকলে রাতেও এরা কামড়াতে পারে।

প্রচলিত আছে যে এডিস মশা শুধু পায়ে কামড়ায়। তবে কথাটি ঠিক নয়। পা অনাবৃত থাকে বলে এরা বেশির ভাগ সময় পায়ে কামড় দেয়, তবে শরীরের যে কোনো জায়গায় এরা কামড়াতে পারে। সাধারণ এডিস মশা কামড়ালে ডেঙ্গু হবে না।

তবে যে এডিস মশাটি ডেঙ্গু রোগের ভাইরাস বহন করছে, সেটি কামড়ালে ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহ থেকে রক্ত পান করে সুস্থ কারও দেহে কামড় দিলে তার মধ্যে ডেঙ্গু জীবাণু প্রবেশ করার সুযোগ থাকে। তাই এডিস কামড়ালেই ডেঙ্গু হবে, তা মনে করার কারণ নেই।

image

জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। যে পানিতে এডিস মশা ডিম দিয়েছে, সেই পানিটুকু ফেলে দিলেই ডিম ধ্বংস হয়ে যাবে। এ ছাড়া সেই পানিতে তেল ঢেলে, সাবান দিয়ে কিংবা ভিনিগার মিশিয়ে ডিম ধ্বংস করা যায়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এডিস মশার যে দুই প্রজাতি আমাদের দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ভাইরাস বহন করে, সেগুলো হলো এডিস এজিপটি ও এডিস এলবোপিকটাস। ২০০০ সাল থেকে ডেঙ্গু রোগ দেশে দেখা দেয়ার পর আমরা কমবেশি এডিস মশার এই দুটি প্রজাতির সঙ্গে পরিচিত। 


একাত্তর/এআর

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর