নিজে আক্রান্ত হয়েও ডেঙ্গু রোগীদের সেবায় ফ্লোরা

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম

মুগদা মেডিকেল কলে হাসপাতালের বিছানা আর মেঝে এখন ডেঙ্গু রোগীর দখলে। প্রতিদিনই আসছেন নতুন রোগী। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মীদের। 

হাসপাতালের নয় তলায় প্রায় দুশ রোগীর চিকিৎসা করছে মাত্র পাঁচজন নার্স। এদের মধ্যে ফ্লোরা হালদারের জ্বর ১০২। নমুনা পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে। প্লাটিলেট নেমেছে সত্তর হাজারে। কিন্তু নার্স সংকটের কারণে ছুটি মিলছে না। ডেঙ্গু আক্রান্ত হয়েও চিকিৎসা দিয়ে যাচ্ছেন ফ্লোরা। 

তবে নিজের শারীরিক অবস্থা নিয়ে কিছু বলতে চাননি ফ্লোরা। শুধু বলেন, ‘এগুলা থাক ভাই। বলা লাগবে না।’ 

কত কঠিন পরিস্থিতিতে সেবা দিতে হচ্ছে তা জানালেন আরেকজন নার্স। তার কথায়, দেড় শতাধিক রোগীর চিকিৎসায় সকাল থেকে পাঁচজন কর্মরত রয়েছে। 

হাসপাতালে ডেঙ্গু রোগী ও স্বজনদের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠার মেধ্যে। ছয়দিন হলো ডেঙ্গু আক্রান্ত ছেলেকে হাসপাতালে রেখে সুস্থ করেছেন এক মা। কিন্তু মুক্তি মিলেনি। কারণ, ডেঙ্গু জ্বরে এবার আক্রান্ত হয়েছেন মেয়ে। ছেলে মেয়ে নিয়ে আবারও হাসপাতালে ফিরেছেন তিনি। 

মুগদা হাসপাতালে রোগীদের মধ্যে বেশিরভাগই এসেছেন জুরাইন, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, মান্ডাসহ বিভিন্ন এলাকা থেকে। ২৪ ঘণ্টায় ১১১ জন নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। জুলাইয়ের ছয় দিনে প্রায় সাড়ে পাঁচশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। 

রোগীরা বলছেন, বাড়িঘর পরিষ্কার রেখেও রক্ষা হচ্ছে না। রাস্তাঘাট খোড়াখুড়ি আর বিভিন্ন জায়গায় পানি জমে এডিস মশার জন্ম নিচ্ছে।

কয়েকজন রোগী জানালেন, মশার ওষুধ সব সময় দেয় না। পানি জমে থাকে। সিটি করপোরেশন থেকে পরিষ্কার করতে আসে না। রাস্তাঘাট ভাঙা। বৃষ্টির পানি জমে মশার জন্ম হচ্ছে। 

আর চিকিৎসকরা বলছেন, এবারের ডেঙ্গু ভয়াবহ। ঠিক সময়ে ডেঙ্গু ধরা না পড়লে রোগীদের ঝুঁকিতে ফেলে দিচ্ছে। কোন কোন ক্ষেত্রে কিডনিও বিকল করে দিচ্ছে। 

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ড. মো: এনায়েতুজ্জামান বলেন, ক্রিটিক্যাল ফেইজে জ্বর বা প্রাথমিক উপসর্গ কমে যায়। কিন্তু সঙ্গে কিছু নতুন উপসর্গ- বমি, পাতলা পায়খানা, শরীর ফুলে যাওয়া ইত্যাদি দেখা দেয়। এসব উপসর্গ সঠিক সময়ে যদি শনাক্ত করা না যায় তাহলে সমস্যা। এই সময়টা ২৪ থাকে ৪৮ ঘণ্টা। এর মধ্যেই রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। 

এডিস মশার বংশ বিস্তার রোধ করা ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। তাই নগরবাসীকে আরো বেশি সতর্ক হতে বলে বলেও বলছেন বিশেষজ্ঞরা। 

এদিকে বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেল। আরও দুজনের মৃত্যুতে এ বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৬৪। 

একাত্তর/আরবি  

মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। তবে এই সময়ে কারোই মৃত্যু হয়নি।
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার ঠেকানো ও নিধনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর