ময়মনসিংহে ট্রাকে পিকআপের ধাক্কায় দুইজন নিহত

আপডেট : ২৭ জুন ২০২১, ১০:৩৬ এএম

ময়মনসিংহের ভালুকায় ট্রাকে পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজিজুল ইসলাম (৪৮) এবং শফিকুল ইসলাম (৫৫)।

ভালুকা ডিউটি অফিসার বিল্লাল জানান, শেরপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ থেমে থাকা মালবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে বাড়ছে সংক্রমণ, নতুন শনাক্ত ১২৮

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, আমরা গিয়ে পিকআপ বের করে আনি। পিকআপের সামনের অংশ কেটে চালককে আহত অবস্থায় বের করা গেলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত পিকআপের চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
মাঠের সবুজ ঘাসে প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখা মহাকাব্যিক দ্বৈরথটি অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু দুই কিংবদন্তির বিদায়লগ্নের সুর একেবারেই ভিন্ন। ২০০৮ থেকে ২০২৩- এই ১৫...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর