নোয়াখালীতে বাড়ছে সংক্রমণ, নতুন শনাক্ত ১২৮

আপডেট : ২৭ জুন ২০২১, ১০:৩৬ এএম

নোয়াখালী জেলায় করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১২৮ জন। এ হিসেবে আক্রান্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ।

শনিবার (২৬ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৫৪ জন সদর উপজেলার, সুবর্ণচরে তিনজন, হাতিয়া দুইজন, বেগমগঞ্জে ১৯জন, সোনাইমুড়ীর আটজন, চাটখিলের দুইজন, সেনবাগ চারজন, কোম্পানীগঞ্জে ২৩জন ও কবিরহাটের ১৩জন রয়েছেন।

তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৫৩ শতাংশ।    

জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ৮১৩ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৫ জনে। মৃত্যুর হার এক দশমিক ২৫ শতাংশ। এরমধ্যে সদর উপজেলায় মারা যায় ২৬ জন, সুবর্ণচরে দুইজন, বেগমগঞ্জে ৪৭ জন, সোনাইমুড়ীতে আটজন, চাটখিল ১৩ জন, সেনবাগে ১৭ জন, কোম্পানীগঞ্জে চারজন ও কবিরহাটে ১৮ জন।

এছাড়া জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন হাজার ২৬৮ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৫ জন।  

আরও পড়ুন: কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নামছে সেনাবাহিনী

এদিকে নোয়াখালী পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে চলমান লকডাউন শনিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে আরও সাত দিন বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভা ছাড়াও সদর উপজেলার নেয়ান্নই, বিনোদপুর, কাদির হানিফ, নেয়াজপুর, অশ্বদিয়া ও নোয়াখালী ইউনিয়ন, বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নে বিশেষ লকডাউন কার্যকর রয়েছে।


একাত্তর/আরবিএস  

হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর