আগের চেয়ে নির্বাচনী পরিবেশ ভালো: মানবাধিকার কমিশন

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০২:২৯ পিএম

এখন পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ অনেক ভালো বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী প্রতিনিধি দল সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন।

বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত নগরীর কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনের পরিবেশ এবং মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মানবাধিকার কমিশনের কাছে জানতে চায় ইইউ প্রতিনিধি দল। 

এই সময় কমিশন জানায়, সিটি নির্বাচনগুলোতে পরিবেশের উন্নতি দেখা গেছে। মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা কম হয়েছে। সার্বিক বিবেচনায় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করছে মানবাধিকার কমিশন। তবে মানবাধিকার লঙ্ঘন হয় এমন ঘটনায় কমিশন দৃষ্টি রাখছে।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনের সময় পর্যবেক্ষণ টিম পাঠানো যাবে কিনা বা প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে উনারা পরীক্ষা-নিরীক্ষা করতে এসেছেন। আমরা বলেছি, সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনের প্রেক্ষিতে এখনকার পরিবেশ অনেক ভালো। দেশে মানবাধিকার পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।

কামাল উদ্দিন আহমেদ বলেন, প্রতিনিধি দল জানতে চেয়েছেন আগের চেয়ে নির্বাচনী পরিবেশ কোনো উন্নতি হয়েছে কিনা, জবাবে চেয়ারম্যান বলেন, পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর নির্বাচনী পরিবেশ অনেক উন্নতি হয়েছে। 

প্রতিনিধি দল জানতে চেয়েছে, আগামী সংসদ নির্বাচন কিভাবে ও কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। জবাবে মানবাধিকার কমিশনের প্রধান জানিয়েছেন, ভোটের আগে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন জেলা প্রশাসন ও পুলিশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কমিশন আলাদাভাবে বসবে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার সচেষ্ট।

আরও পড়ুন: শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ: কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন রোববার ভোরে ঢাকায় এসে পৌঁছায়। ২৩ জুলাই পর্যন্ত দুই সপ্তাহের সফরে ইইউ প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।


একাত্তর/এসজে

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিয়ে মূল বক্তব্য দেয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।
গুম ও মানবাধিকার সংক্রান্ত দুটি অধ্যাদেশ বাতিল এবং সেগুলোকে নতুন করে আইনি রূপ দেওয়া নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে ব্যাপক বিতর্ক হয়েছে। বিরোধী দল এই অধ্যাদেশগুলো বাতিলের সমালোচনা করলেও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর