পরিবারসহ মায়ামিতে মেসি

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৪:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছে গেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নতুন জার্সিতে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ক্যাপ্টেন।  

আর্জেন্টাইন টেলিভিশনের ফুটেজে দেখা গেছে পরিবারসহ মেসি ব্যক্তিগত জেট বিমান থেকে নামছেন। বিমানবন্দর থেকে মেসি সরাসরি ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি স্টেডিয়ামে গেছেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। 

ধারনা করা হচ্ছে এই আর্জেন্টাইন সুপারস্টার আড়াই বছরের চুক্তিতে বছরে ৬০ মিলিয়ন ডলারের বিনিময়ে মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন। রোববার আনুষ্ঠানিক ভাবে তাকে সমর্থকদের সামনে উপস্থাপন করবে মায়ামি। 

আর্জেন্টাইন এক টেলিভিশন শো’তে মেসি বলেছেন, ‘যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমরা সবাই খুশী। নতুন চ্যালেঞ্জের প্রস্তুতি ও মোকাবেলায় মুখিয়ে আছি, এটা আমার জীবনের একটি নতুন পরিবর্তন। আমার মন ও মস্তিষ্ক কোনটাই পরিবর্তন চাচ্ছেনা, কিন্তু যেখানেই যাচ্ছি আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। নতুন ক্লাবে নিজের সেরাটা দিয়ে সর্বোচ্চ পর্যায় পারফর্ম করার লক্ষ্য সবসময় থাকবে।’

১৯৭৫ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে নিউ ইয়র্ক কসমসের পক্ষে খেলার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মাপের খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন মেসি। এমএলএস কর্তৃপক্ষের আশা মেসি যোগ দেওয়ায় এই লিগের প্রোফাইল অনেকাংশেই বৃদ্ধি পাবে। একইসাথে এ্যাপেল টিভির সাথে তাদের যে সম্প্রচার চুক্তি রয়েছে তার সাবসক্রিপশনও বাড়বে। মেসি যে ম্যাচগুলোতে খেলতে পারেন বলে ধারনা করা হচ্ছে ইতোমধ্যেই সেগুলোর টিকিট মূল্য অনেকটা বেড়ে গেছে। 

image


মেসির আগমন উপলক্ষে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। ৪২ বছর বয়সী জুলিও ইগলেসিয়াস নামের এক ভক্ত জানিয়েছেন তিনি আগে কখনই এমএলএস’র খেলা দেখেননি। কিন্তু এখন তিনি মায়ামির কোন ম্যাচই মিস করবেন না। তিনি বলেন, ‘আমাদের কাছে মেসি মানে সবকিছু। যেখানেই সে যাক না কেন সেটা সেই দেশের জন্য অত্যন্ত খুশির খবর। আমরা সবাই মেসির অপেক্ষায় আছি।’

যুক্তরাষ্ট্রে মেসির এই আগমন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ভিন্ন এক আমেজ এনে দিয়ে দিয়েছে। কানাডা ও মেক্সিকোর সাথে যৌথভাবে এখানেই পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। 

মেসির সাথে এই ক্লাবে আরো যোগ দিয়েছেন বার্সেলোনার সাবেক সতীর্থ স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস। এদিকে আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ জেরার্ডো মার্টিনও সম্প্রতি দলের দায়িত্বভার গ্রহণ করেছেন। 

মিয়ামির মালিক জর্জ ম্যাস জানিয়েছে বর্তমান ট্রান্সফার উইন্ডোতে মেসি ও বাসকুয়েটসের  সাথে আরো তিন থেকে চারজন খেলোয়াড় নেয়া হবে। বার্সেলোনার আরো এক খেলোয়াড় স্প্যানিশ ফুল-ব্যাক জোর্দি আলবারও মিয়ামিতে যোগ দেবার জোড় গুঞ্জন রয়েছে। 

আগামী ২১ জুলাই লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে মেসির অভিষেক হবার সম্ভাবনা রয়েছে। মায়ামি বর্তমানে এমএলএস ইস্টার্ন কনফারেন্স লিগে টেবিলের তলানিতে রয়েছে। ২১ ম্যাচে তারা মাত্র পাঁচটিতে জয়ী হয়েছে। ২৯ লিগের ম্যাচে তাদের র‌্যাঙ্ক ২৮তম। কিন্তু ক্লাবটি ইউএস ওপেন কাপের সেমিফাইনালে উঠেছে। সেখানে তাদের প্রতিপক্ষ লিগ টেবিলের শীর্ষে থাকা এফসি সিনসিনাতি। 

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি গত দুই মৌসুম পিএসজিতে কাটিয়েছেন। ক্যারিয়ারের বেশীরভাগ সময় বার্সেলোনায় কাটানোর পর ২০২১ সালে তিনি প্যারিসে পাড়ি জমান। বার্সেলোনার হয়ে মেসি ১০টি স্প্যানিশ লিগ, সাতটি কোপা ডেল রে ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। 

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে মেসি দুই গোল করেছিলেন। অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দিয়েছেন টুর্নামেন্ট সেরা মেসি। এছাড়া ২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে স্বর্ণ পদক ও ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা জয় করেছেন। 


একাত্তর/আরবিএস  
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। ঠিক এই মাহেন্দ্রক্ষণে পুরো আর্জেন্টিনা জুড়ে এখন একটাই উদ্বেগ, একটাই প্রার্থনা—লিওনেল মেসি কি সময়মতো সুস্থ হতে পারবেন? ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে...
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপ ফুটবলে পা রাখছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সামনে এবার লক্ষ্য,গত ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম দল হিসেবে টানা দু’বার বিশ্বজয়ের গৌরব অর্জন করা।...
২০২২ সালে কাতারের মরুদ্যানে আর্জেন্টিনাকে পরম আরাধ্য বিশ্বজয়ের স্বাদ এনে দেয়ার পরই বিশ্ব ফুটবলকে বিদায় জানালে লিওনেল মেসিকে কেউ দোষ দিতে পারত না। ৩৯ ছুঁইছুঁই বয়সে এসে বুটজোড়া তুলে রেখে রাজকীয় অবসরে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর