এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কাতে

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৫:৪৯ পিএম

এশিয়া কাপ ক্রিকেট মানেই ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা। আসছে এশিয়া কাপের আসরে মুখোমুখি হবে চিরশত্রু দুই দেশ। তবে শঙ্কা জেগেছিলো পাকিস্তানের মাটিতে ভারতের খেলতে না চাওয়া। শেষ পর্যন্ত সেই সংকট কেটেছে। ভারত-পাকিস্তান ম্যাচটি হবে শ্রীলঙ্কাতে। 

ভারতীয় বোর্ডের সচিব এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই এশিয়া কাপের সূচি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন আর কোন জল্পনা বা কল্পনার প্রয়োজন নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচটি হবে শ্রীলঙ্কাতে। 

এসিসি প্রধান জয় শাহ পিসিবির প্রতিনিধি জাকা আশরাফের সঙ্গে কথা বলেই সূচি চূড়ান্ত করেন। সেই অনুযায়ী লিগ পর্বের চারটি ম্যাচ পাকিস্তানে হবে। তারপরে ভারত-পাকিস্তানের দুই ম্যাচসহ মোট ৯টি ম্যাচ শ্রীলঙ্কাতে হবে। ভারত-পাকিস্তান ফাইনাল হলেও সেটিতে শ্রীলঙ্কাতে হবে। 

জয় শাহ জানান, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাচ্ছে না। পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বের একটি ম্যাচই নিজেদের দেশে খেলবে। নেপালের বিরুদ্ধে সে ম্যাচে মুখোমুখি হবে বাবর আজমরা। তাছাড়া শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, আফগানিস্তান বনাম বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ পাকিস্তানেই খেলা হবে।  

image


৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। সামনে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে চায় দেশগুলো। এবারে এশিয়া কাপে দেশগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল। 

আরও পড়ুন: পরিবারসহ মায়ামিতে মেসি

দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্টের বিচারে প্রথম দুইয়ে থাকা দুটি করে দল সুপার ফোর স্টেজে উঠবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে নেপাল। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। 


একাত্তর/এসজে

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আর এই দল ঘোষণাতেই বড় রকমের চমক দিয়েছে লঙ্কান নির্বাচকরা!...
এশিয়ান ফুটবলের গতিপথ এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের চেনা সমীকরণ এক ঝটকায় বদলে দিতে চলেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ইউরোপীয় ফুটবলের অনুসরণে এশিয়াতেও চালু হতে যাচ্ছে বহুল আলোচিত ‘নেশনস লিগ’!
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরগুনা পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় মাদকাসক্তের হাত থেকে রেহাই পাননি জন্মদাত্রী মা ও পেটের দুই বোন। গাঁজা সেবন করে নেশার টাকার দাবিতে কুপুত্র সুমন খলিফা (৩৫) তাঁর ৬০ বছর বয়সী বৃদ্ধা মা ও দুই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর