যেসব জটিলতায় বন্ধ ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট

আপডেট : ৩০ মে ২০২৪, ০২:০১ পিএম

বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদেই বেসরকারি বিমান চলাচল খাতে অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল বাংলাদেশ বিমানের সরাসরি ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করা। কিন্তু সেটি এখনো বাস্তবায়ন করা যায়নি। 

কবে নাগাদ হবে তারও দিনক্ষণ বলা যাচ্ছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, নিরাপত্তা ও অন্যান্য ইস্যুতে বাংলাদেশ সবই করেছে। বাকিটা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তবে আশাবাদ জানিয়েছেন, তারা অক্টোবরের দিকে এই রুটের ফ্লাইট চালু করতে চান। 

দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকার পর ২০২০ সালে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনার কারণে বেশ কয়েকবার পিছিয়েছে ফ্লাইট চালুর এই উদ্যোগ। অবশেষে স্থবির হওয়া প্রক্রিয়া সম্প্রতি আবারও শুরু হয়। 

সে প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা দেখতে গেলো বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের তিন সদস্যের এক প্রতিনিধি দল। এ সময় তারা ফ্লাইট অপারেশন ব্যবস্থা, যাত্রী নিরাপত্তা, বিমানবন্দরের কর্মীদের ডিউটির পদ্ধতি, স্ক্যানিং, গ্রাউন্ড হ্যান্ডেলিংসহ সব ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

এর আগে লোকসানের মুখে ২০০৬ সালে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে আবার ফ্লাইট চালুর চেষ্টা করে তারা। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফ্লাইটের নিরাপত্তা সংক্রান্ত নানা দুর্বলতা দেখিয়ে সেগুলো সংশোধনের পরামর্শ দেয়। নিরাপত্তা ব্যবস্থা উন্নত করে ২০২০ সালের উইন্টার সিডিউলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু করে বিমান।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ইউএসএ’র সেফটি অডিট অনুযায়ী বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) বর্তমানে ক্যাটাগরি-টু এর আওতাভুক্ত হবার কারণে নিউইয়র্কে এই মুহূর্তে বিমানের ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সিএএবি কর্তৃপক্ষের ক্যাটাগরি-১এ উন্নীত হবার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে। এরিমধ্যে এক্ষেত্রে বাধাগুলো কাটিয়ে ওঠা গেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাসোসিয়েশনের (এফএএ) ক্যাটাগরি-১ ছাড়পত্র ছাড়া যুক্তরাষ্ট্রে কোনো দেশের এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করতে পারে না। এই ছাড়পত্র না থাকায় দীর্ঘদিন ধরে নিউইয়র্কের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ রয়েছে। বিমানের ফ্লাইট চালু করতে এরই মধ্যে ফেডারেল এভিয়েশনের সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। 

তবে বাস্তবতা হলো জেএফকে এয়ারপোর্টে ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ বিমান তাদের স্লট খুইয়েছে। এটি ফিরে পেতে কঠিন সব পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। ঢাকা শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য বিষয়ে মার্কিন এভিয়েশন ছাড়পত্র পাওয়া খুব কঠিন। এ নিয়ে কাজ হয়তো হচ্ছে কিন্তু কার্যকারি কিছু হচ্ছে না।

এ নিয়ে প্রতি বছর সেপ্টেম্বর মাসে একবার নড়াচড়া শুরু হয়। কারণ এই মাসটিতে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে আসেন। প্রতিবারই প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে আসছেন, দ্রুতই ফ্লাইট চালু হবে। প্রতিবারই প্রবাসীরা বিপুল করতালি দিয়ে ঘোষনাকে স্বাগত জানিয়েছেন।

গত বছরের ২৩ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদর দপ্তরে কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে একটি সাক্ষাত অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আশ্বাস দেন পিটার হাস।

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের শেষ ফ্লাইটটি আমেরিকার মাটিতে অবতরণ করেছিলো ২০০৬ সালে। ১৯৯৩ সাল থেকে সে সময় অবধি ঢাকা-ব্রাসেলস-নিউইয়র্ক রুটে বিমান চলাচল করতে পারতো। কিন্তু রুটটি বিমানের জন্য লাভজনক ছিলো না। তারপরেও বিমান বহুদিন এ পথে লোকসান দিয়ে হলেও ফ্লাইটটি পরিচালনা করছিলো। পরে লোকসানের মুখে ২০০৬ সালে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান। 

আরও পড়ুন: উত্তরাঞ্চলে বন্যার অবনতি, বাড়ছে দুর্ভোগ

জানা যায়,২০০৬ সালে যখন বিমানের আমেরিকায় আসা বন্ধ হলো তখন সেখানে বাংলাদেশিদের সংখ্যা ছিলো এক লাখের কিছু বেশি। যার প্রায় অর্ধেক বসবাস করতো নিউইয়র্কের বাইরে। ফলে সে সময়ে অর্থনৈতিক দিক থেকে বিমানের ফ্লাইটগুলোকে লাভজন করা সম্ভব হয়নি। তবে ২০২১ সালে এসে অবস্থার বেশ পরিবর্তন হয়। 

দীর্ঘদিন ঢাকা—নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট বন্ধ থাকলেও ২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় পতাকাবাহী বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি চার্টার্ড ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে অবতরণের পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করেন।

বর্তমানে আমেরিকাজুড়ে বসবাসরত বাংলাদেশির সংখ্যা তিন লাখেরও মতো। ২০১৯ সালের হিসেব অনুযায়ী শুধুমাত্র নিউইয়র্কে বাংলাদেশির সংখ্যা প্রায় দু’লাখ। তাই বাংলাদেশ বিমান নিউইয়র্কে ফ্লাইট পরিচালনা করলে তা লোকসান হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একাত্তর/আরবিএস  

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বিশ্ব দরবারে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন।...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর