যুক্তরাষ্ট্রে বজ্রঝড়ে ফ্লাইট বাতিলের হিড়িক

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০২:০৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের বজ্রসহ ঝড়বৃষ্টির কারণে একদিনে আড়াই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। উড্ডয়ন বিলম্বিত করা হয়েছে প্রায় আট হাজার ফ্লাইটের। 

সোমবার দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, দিনভর ঝড়বৃষ্টি অব্যাহত থাকার কারণে বেশিরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে উত্তর-পূর্বাঞ্চলে। 

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুসারে, সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বের সম্মুখীন হয়েছে নিউ জার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে ৩৬২টি ফ্লাইট বাতিল ও ৩৩৭টি বিলম্বিত করা হয়েছে। 

এছাড়াও জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল এবং ৪২৬টি বিলম্বিত হয়েছে। লাগার্ডিয়া বিমানবন্দরে ২৭০টি ফ্লাইট বাতিল ও ২৯২টি বিলম্বিত এবং বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫৯টি ফ্লাইট বাতিল ও ৪৫৯টি বিলম্বিত হয়েছে।

এক টুইটবার্তায় এফএএ বলে, ধীরগতির বজ্রঝড় উত্তর-পূর্ব, মধ্যপশ্চিম এবং দক্ষিণ-পূর্বে ভোর থেকে রাত পর্যন্ত বিলম্ব ঘটাবে। 

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে ‘হামলায়’ দম্পতি নিহত

দেশটির উত্তর-পূর্বে সাড়ে পাঁচ কোটিরও বেশি মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছে। রোববার সকালে ভারী বৃষ্টিপাতের ফলে ভার্জিনিয়া, পেনসিলভানিয়া এবং নিউ জার্সির কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর