ঢাকা-১৭ ও ৭৮ স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শেষ

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৪:২৭ পিএম

ঢাকা-১৭ আসনে জাতীয় সংসদ উপনির্বাচনসহ দেশের ১০টি পৌরসভা, দুটি উপজেলা পরিষদ ও ৬৬টি ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার নির্বাচনে ৭৮টি প্রতিষ্ঠানে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়।

ভোটে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না এলেও ঢাকা-১৭ আসনে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঁঞা ভোট বর্জনের ঘোষণা দেন। তার অভিযোগ, কেন্দ্র তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং প্রতিটা কেন্দ্রে জোর করে নৌকা প্রতীকে সিল দেওয়া হচ্ছে।

অপরদিকে ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। 

তবে দুপুরে নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে নির্বাচন কমিশন জানায়, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কেউ ভোট দিতে পারছেন না, এমন অভিযোগ এখনও পাওয়া যায়নি। 

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি বেশ কম ছিলো। সব প্রার্থীদের পোলিং এজেন্টরাও সময় মতো উপস্থিত ছিলেন না। পোলিং এজেন্টেদের মোবাইল নেওয়া নিষেধ সত্ত্বেও যাদের কাছে মোবাইল পাওয়া গেছে তা নিয়ে নেওয়া হয়েছে।

নির্বাচনক কমিশনার রাশিদা সুলতানা বলেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি বেশ কম ছিলো। সব প্রার্থীদের পোলিং এজেন্টরাও সময় মতো উপস্থিত ছিলেন না। পোলিং এজেন্টেদের মোবাইল নেওয়া নিষেধ সত্ত্বেও যাদের কাছে মোবাইল পাওয়া গেছে তা নিয়ে নেওয়া হয়েছে।

কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, অল্প সময় ও মেয়াদে নির্বাচন হওয়ায় ভোটাদের আগ্রহ কম হতে পারে। তাছাড়া সকালে বৃষ্টি ছিলো। একই সঙ্গে অভিজাত এলাকার মানুষের ভোট নিয়ে আগ্রহ কমও থাকতে পারে।

নির্বাচন কমিশনার আহসান হাবীব বলেন, আমরা ভোট সুষ্ঠু করতে চেষ্টা করে যাচ্ছি। ঢাকায় ভোটার উপস্থিতি কিছুটা কম হতে পারে। কিন্তু বেনাপোল পৌরসভা যেখানে ১২ বছর পর ভোট হচ্ছে সেখানে প্রচুর ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। ভান্ডারিয়ায় কেউ কেউ সিসি ক্যামেরার ক্যাবল কেটে দিয়েছে। সে ব্যাপারে গোয়েন্দা সদস্যদের মাধ্যমে তাদের খুঁজে বের করা হচ্ছে। তবে এর ফলে ভোটের কোনো সমস্যা হচ্ছে না।

এদিকে সার্ক হিউম্যান মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবিদ আলী বলেছেন, ভোটার উপস্থিতি কম হলেও প্রার্থীদের কোনো ধরনের অভিযোগ নেই। ভোটারদেরও কোনোভাবে প্রভাবিত করা হয়নি।

কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ্য করিনি। যেটা আশা করেছিলাম সেই অনুপাতে হয়নি। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কেউ কোনো অভিযোগ করেনি। কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

তিনি আরও বলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকেও কোনো ধরনের অভিযোগ পাইনি। কোনো প্রার্থী এজেন্টকে ভয়ভীতি দেখানো হয়নি বলে আমাদের তারা জানিয়েছেন।


একাত্তর/এসি

‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর