রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী (২৫) লেগুনা চালক ছিলেন। তিনি ডেমরা কোনাপাড়া ধার্মিক পাড়ার আব্দুর করিমের ছেলে।
নিহতের ভগ্নীপতি জসিম উদ্দিন জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বংশালে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
একাত্তর/আরএ
