ডেঙ্গু নিয়ে জরুরি অবস্থার পরিস্থিতি আসেনি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৪:০১ পিএম

সারা দেশে ব্যাপকহারে ডেঙ্গু আক্রান্ত রোগী ছড়িয়ে পড়ার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জরুরি অবস্থার ঘোষণার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।

শনিবার দুপুরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। হাসপাতাল চিকিৎসক ওষুধ সব প্রস্তুতি রয়েছে। জরুরি অবস্থা ঘোষণার মত পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।

‘ডেঙ্গু চিকিৎসায় ওষুধ এর কোনো ঘাটতি নাই। বেড বাড়ানো হচ্ছে’ বলেন তিনি। 

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৮ হাজার ৪৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১৫৬ জনের। 

জাহিদ মালেক বলেন, ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর বাড়ছে। ৬০ জেলায় ছড়িয়েছে। কাজ করতে গিয়ে বেশি আক্রান্ত হচ্ছে। 

 অফিস কারখানা থেকে ডেঙ্গু বেশি ছড়াচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকারি-বেসরকারি অফিস, আদালত, কলকারখানায় মশার ওষুধ ছিটাতে হবে। ওই সব স্থান থেকে রোগী বেশি আসছে।

শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 


একাত্তর/আরবি 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর