আবাসিক হোটেল থেকে ১১ জামায়াত নেতা-কর্মী আটক

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৭:০৬ পিএম

পটুয়াখালীর পর্যটন এলাকা কুয়াকাটা সৈকতের পাশের একটি আবাসিক হোটেল থেকে জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় জামায়াতের নেতা-কর্মীদের হামলায় এক দারোগাসহ তিন কনস্টেবল আহত হয়েছে। 

শনিবার দুপুরে হোটেল আল হেরা’র ৩০৪ নম্বর কক্ষে জামায়াত নেতাদের গোপন বৈঠক চলাকালে এ অভিযান চালায় পুলিশ। আহত পুলিশ সদস্যদের কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহতদের মধ্যে রয়েছেন- মহিপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম এবং  কনস্টেবল মাসুম, হাসান ও ফরহাদ। 

আর আটক ১১ জামায়াত কর্মী হলেন জাহিদুল হক, মোজাম্মেল হক, ফারুক হোসেন, আজিজুর রহমান, আব্দুল হান্নান, আরিফ হোসেন হাওলাদার, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, এনামুল হক সরদার, হালিম হাওলাদার ও  হারুন অর রশিদ। 

image


কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিমল কান্তি মল্লিক সাংবাদিকদের বলেন, আটক করা ১১ জনেরই বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায়। 

তিনি বলেন, পুলিশ গোপন বৈঠকে খবর পায় যে, জামায়াত-শিবিরের ৪০-৫০ জনের একটি দল নাশকতার পরিকল্পনায় হোটেলে গোপন বৈঠক করছে। এর পর ওই হোটেলে অভিযান চালানো হয়।

‘এ সময় জামায়াত কর্মীরা পুলিশের ওপর হামলা করে পালানো শুরু করে। তবে পুলিশ ১১ জনকে ধরে ফেলে।’ 

এএসপি বিমল জানান, ঘটনাস্থল থেকে জামায়াত নেতা-কর্মীদের ব্যবহৃত মোবাইল, জিহাদি বই, দাওয়াতপত্র, সদস্য ফরম, রশিদসহ জঙ্গি সংগঠনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কুয়াকাটায় সদস্য সংগ্রহের জন্য এসেছিল বলে জানিয়েছেন। 

‘তাদের নাশকতার পরিকল্পনা ছিল। এই ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পলাতক অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’ 


একাত্তর/আরবি 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর