জামালপুরে সাবেক যুবলীগ নেতা খুন, আটক সাত

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:০৪ পিএম

জামালপুরের মাদারগঞ্জে সাবেক এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাতজনকে আটক করেছে। 

শনিবার রাতে স্থানীয় ফুলজোড় গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জহুরুল হক ফুলজোড় গ্রামের মৃত আশরাফ প্রামাণিকের ছেলে। তিনি জোড়খালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। স্থানীয় আতামারী বাজারে তার কাপড়ের দোকান আছে।

স্বজনদের বরাত দিয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, জহুরুল হক তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি ফিরতেন ।কিন্তু শনিবার রাত ১১টায়ও বাড়িতে না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। 

ওসি আরও জানান, বাড়ি থেকে আধা-কিলোমিটার দুরে মধ্যপাড়ায় একটি মাদ্রাসার কাছে তার মৃতদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা। পরে পুলিশ রাত ১২টায় তার মৃতদেহ উদ্ধার করে।

জহুরুলের পেট ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারনা, তাকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরও পড়ুন: জয়পুরহাটে কবিরাজ হত্যার দায়ে সৎ ভাইয়ের ফাসি

পুলিশ জানায়, ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধে আলোচিত রাশেদুল ইসলাম রাশেদ ও সুবাহান হত্যা মামলার ৩ নম্বর আসামি ছিলেন জহুরুল হক।

একাত্তর/পিএজে/এসজে
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর