রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার রাত ১০টার দিকে পাংশা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজী মুর্তজা হামীম নিপুন (৫০) কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রতনদিয়া গ্রামের কাজী আবদুল মজিদের ছেলে।।
আহত কলেজ ছাত্র কাজী ইমন নিহত মুর্তজার ছেলে।
স্থানীয়রা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে আরোহী বাবা-ছেলে গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কারখানায় আগুনে ২০ শ্রমিক অসুস্থ
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে গুরুতর আহত হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
একাত্তর/আরএ
