সৃজিতের হাতে মহানায়ক ফিরলেন অতি উত্তম হয়ে

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:৫৮ পিএম

আবারও সেলুলয়েডের পর্দায় ফিরলেন মহানায়ক উত্তর কুমার। এবার, তিনি ফিরলেন ‘অতি উত্তম’ হয়ে। সোমবার উত্তম কুমারের ৪৩তম প্রয়াণ দিবসে মুক্তি পেয়েছে ‘অতি উত্তম’ ছবির প্রিভিউ, আর গোটা ছবিটি মুক্তি পারে চলতি বছরের ডিসেম্বরে। 

প্রয়াণের ৪৩ বছর পর মহানায়ককে বড়পর্দায় ফেরানোর দায়িত্ব নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি এই সিনেমার সৌজন্য পরিচালক হিসাবেই নিজেকে পরিচয় দিচ্ছেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন উত্তম কুমার, গৌরব, রোশনি ও অনিন্দ্য সেনগুপ্ত।

উত্তর কুমার ছিলেন বাংলা ভাষার চলচ্চিত্রের সম্ভবত একমাত্র মহানায়ক। তাঁকে পর্দায় দেখতে হলে উপচে পড়ত ভিড়। শুধু পর্দাতেই নয়, পর্দার বাইরেও তাঁর মতো প্রেমিক চাইতেন তরুণীরা, তাঁর ইমেজ ছিল পাশের বাড়ির ছেলের মতো, অথচ তাঁর স্টারডম ছিল আকাশছোঁয়া। 

আজও তিনি বাঙালির মনের মণিকোঠায় রাজ করেন। আজও তাঁর ছবিতে চোখ রাখে তরুণ প্রজন্ম, তাঁকে নিয়ে হয় গবেষণাও। তিনি উত্তম কুমার। আর এই প্রজন্মের নামী পরিচালক সৃজিতও পিছিয়ে থাকলেন না, মহানায়ককে আবারও ফিরিয়ে আনলেন বড়পর্দায়। 

image

মহানায়ককে নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা করেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম রাখেন ‘অতি উত্তম’। সেই ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করবেন স্বয়ং উত্তম কুমার। ছবির গল্পে মুখ্য দুই চরিত্র কৃষ্ণেন্দু ও সোহিনী। তাঁদের প্রেমকাহানি জুড়ে থাকবেন উত্তম কুমার।

কৃষ্ণেন্দুর চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য সেনগুপ্ত আর সোহিনীর চরিত্রে দেখা যাবে রোশনি ভট্টাচার্যকে। ছবিতে উত্তম কুমারের নাতির চরিত্রে থাকছেন মহানায়কের আসল নাতি গৌরব চট্টোপাধ্যায়। ছবিতে গৌরব ও কৃষ্ণেন্দু দুই বন্ধু। অন্যদিকে কৃষ্ণেন্দু এক গবেষক।

উত্তম কুমারকে নিয়ে গবেষণা করছেন তিনি। সেই কারণেই তাঁরা দুজনে মিলে প্ল্যানচেট করে উত্তম কুমারকে নিয়ে আসেন। সেখানে উত্তমের চরিত্রে দেখা যাবে স্বয়ং উত্তমকেই। পাশাপাশি কৃষ্ণেন্দুর জীবনের প্রেমঘটিত নানা সমস্যারও সমাধান করবেন মহানায়ক।

ছবিটি বানাতে গিয়ে ছবির সত্ত্ব নিয়ে ঝামেলায় পড়েন সৃজিত। পরে অবশ্য তা মিটে যায়। ছবির সত্ত্ব প্রসঙ্গে পরিচালক সৃজিত বলেন, বাংলা, ভারত তো বটেই গোটা বিশ্বেও বোধহয় এমন ছবি এর আগে তৈরি হয়নি বলেই মনে করি। ৫৪ বার চিত্রনাট্য লিখতে হয়েছে এই ছবির।

তিনি আরও বলেন, ২০১৮ সালে কাজটা শুরু করি। ঘুরে ঘুরে সব ক্লিপিংয়ের স্বত্ব জোগাড় করতে হয়েছে। বোঝাই যাচ্ছে উত্তম কুমারের ছবির নানা সংলাপ কেটেই তৈরি করা হয়েছে তাঁর চরিত্র। যা মোটেও সহজ কাজ ছিলো না। এটি বাংলা সিনেমায় এক মাইলফলক হয়ে থাকবে। 

 

একাত্তর/এআর

মহানায়ক উত্তম কুমার যে আজও তুমুল জনপ্রিয়, তা প্রমাণ করে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে তৈরি তার ছবিগুলো। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাঙালির ...
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন।নতুন বছরের প্রথম দিনই টালিউডের এই প্রখ্যাত সুরকার ও পরিচালক করোনায় আক্রান্ত হলেন। নিজের টুইটার একাউন্টে টুইট করে বিষয়টি...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর