মশা তৈরির কারখানায় পরিণত রামচন্দ্রপুর খাল

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৪:৩৬ পিএম

ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল। পানির প্রবাহ বন্ধ থাকায় এটি এখন মশার প্রজননক্ষেত্র। কারও কারও মতে ডেঙ্গুর কারখানা! তার ওপর খালটি উদ্ধার করে খনন কাজ শুরু হলেও এখন সেটি থমকে আছে। 

উত্তর সিটির যে কয়েকটি এলাকা থেকে হাসপাতালে বেশি রোগী যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো মোহাম্মদপুর। এলাকাবাসী বলছেন, ডেঙ্গু প্রতিরোধ দূরে থাক, নবোদয় ও কাদেরাবাদ হাউজিংয়ের অনেকেই জানেন না এলাকার কাউন্সিলরের নাম। 

image


মোহাম্মদপুর এলাকার রামচন্দ্রপুর খালের দুই পারে রয়েছে মোহাম্মদিয়া হাউজিং, নবোদয় হাউজিং, মোহাম্মদিয়া হোমসসহ বেশ কিছু বস্তি। 

নবোদয় হাউজিংয়ের কাঁচাবাজার কালভার্টে গিয়ে দেখা গেছে সেখানে আর পানি নেই, ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি।  

মোহাম্মদপুরের চারপাশ ঘিরে থাকা রামচন্দ্রপুর খালটির বেশিরভাগ অংশেরই এখন এই অবস্থা। খালজুড়ে ময়লার স্তূপ। বিকেলের পর খালের পাড়ে এক মুহূর্ত টেকা দায়। 

স্থানীয়দের দাবি, অনেকদিন পর পর সিটি করপোরেশেনের লোকজন এসে মশার ওষুধ ছিটিয়ে চলে যায়। তবে সেই ওষুধে মশা মরে না। বরং খালের মশা এসে বাসায় ঢুকে পড়ে। এলাকায় ডেঙ্গু রোগীও বেড়েছে। কিন্তু স্থানীয় কাউন্সিলরের কোনো উদ্যোগ দেখছে না এলাকাবাসি।

image


একই পরিস্থিতি কাদেরাবাদ হাউজিংয়েও। ময়লা আবর্জনায় ভরা খাল। তার পাশেই বস্তি। বস্তির ঘরে ঘরে ডেঙ্গু রোগী। আক্রান্ত নিম্ন আয়ের মানুষ। এলাকাবাসির অভিযোগ, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও পরে আর এলাকার খবর রাখেন না নতুন কাউন্সিলর।

আরও পড়ুন: ডেঙ্গুতে জ্যেষ্ঠ সহকারী সচিবের মৃত্যু

উত্তর সিটির যে কয়টি এলাকায় ডেঙ্গুর উপদ্রব বেশি তার অন্যতম মোহাম্মদপুর। রামচন্দ্রপুর খাল পরিষ্কার করে মশার উপদ্রব কমাতে না পারলে, পরিস্থিতি আরও ভয়াবহ হবার শঙ্কা এলাকাবাসির। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর