পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:৪৫ পিএম

পটুয়াখালী শহরের পুরান বাজার টাউন উচ্চ বিদ্যালয়ের টয়লেটের পাশে অজ্ঞাতনামা এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল পাঁচটায় স্থানীয় লোকজন ওই তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে তারা সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে। 

প্রাথমিক তদন্ত ও সুরতহাল রিপোর্টে পুলিশের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। তিনি একজন টোকাই ছিলেন।

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, স্থানীয় লোকজন টাউনের উচ্চ বিদ্যালয়ের টয়লেটের পাশে এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের ডান হাতের একটি আঙ্গুলে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন দেখতে পায়। তার পাশে পরিত্যক্ত মালামাল টোকানোর একটি বস্তা পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, তারা দুপুর থেকে ওই এলাকায় বস্তা নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন এই তরুণকে।

আরও পড়ুন : ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ওসি আরও জানান, ঘটনাস্থলের পাশে টানা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/পিএজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর