সোমবার আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০২:৫১ পিএম

সোমবারের শান্তি সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে আওয়ামী লীগ। রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্যমেলার মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিলো। 

রোববার ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী এই খবর নিশ্চিত করেছেন। 

বজলুর রহমান বলেন, পুরনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহার অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের নেয়া হয়েছে। রোববার ও সোমবার এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। সে বিষয়ে প্রস্তুতি নেয়া হয়েছে। 

উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বলেন, সোমবার যে শান্তি সমাবেশ ছিলো, কিন্তু সেটা বাতিল করা হয়েছে। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবে।

আরও পড়ুন: এক বছরে বিএনপির আয় বেড়ে প্রায় ছয় কোটি টাকা

শনিবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে সোমবার সারাদেশে সমাবেশের কর্মসূচি পালনের ঘোষণা আসার পর রাতে আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিলো।


একাত্তর/এসজে

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর