এক বছরে বিএনপির আয় বেড়ে প্রায় ছয় কোটি টাকা

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৩:১৫ পিএম

নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। ২০২১ সালের চেয়ে ২০২২ সালে বিএনপির আয় বেড়েছে। এই এক বছরে দলটির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আয়ের উৎস হিসেবে, দলীয় চাঁদা, অনুদান এবং ব্যাঙ্কের সুদকে উল্লেখ করেছে দলটি। 

রোববার দুপুরে, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

রুহুল কবির রিজভী বলেন, এটা রুটিন ওয়ার্ক। রাজনৈতিক দলগুলো তাদের আয়-ব্যয়ের হিসাব বার্ষিক হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০,৮২৯ টাকা। জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের এফডিআরের অর্জিত ইন্টারেস্ট আমাদের আয়ের উৎস।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া ছাড়া আর কোনো আলোচনা হয়নি।

আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, জ্বলাও পোড়ায় কে করে অতীতেও আপনারা জেনেছেন। শনিবার যে ঘটনা ঘটেছে, স্বয়ং বাসচালক বলছেন, ১০ গজ দূরেই ছিল পুলিশের অবস্থান। তারপরও কয়েকজন যুবক এসে বলছে যে, বাস থেকে তুমি নেমে যাও, না হলে তোমাকেসহ পুড়িয়ে দেয়া হবে। 

আরও পড়ুন: ‘রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, জনদুর্ভোগ হলে ব্যবস্থা’

তিনি আরও বলেন,  কয়েকজন যুবক এই কথাটা তখনই বলতে পারে, যদি সামনে পুলিশ থাকে, বিরোধী দলের কোনো নেতাকর্মী ওখানে সাহস পাওয়ার তো কোনো কারণ নেই! পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ, গ্রেপ্তার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে, দৌড়াদৌড়ি করছে, ওর মধ্যে ঠাণ্ডা মাথায় মোটরসাইকেলে এসে পোড়াবে এটা একেবারে মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে না এবং পাগলও এটা বিশ্বাস করবে না।


একাত্তর/এসজে

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর