উঁচু ভবন থেকে পড়েই মারা গেলেন স্পাইডারম্যান

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:৫৯ এএম

বহুতল ভবনের এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে বেড়ানো অনেকটা নেশার মতো ছিল ফরাসি নাগরিক রেমি লুসিডির। কিন্তু এবার তা আর হলো না। 

হংকংয়ের একটি ৬৮ তলা উঁচু আবাসিক ভবন থেকে পড়ে মারা গেছেন ৩০ বছর বয়সী এই তরুণ। তাকে ভবনের নিচে মৃত অবস্থায় পায় পুলিশ। 

পর্দার স্পাইডারম্যানের সাথে মোটামুটি সব দেশের সিনেমাপ্রেমীরাই পরিচিত। তবে সিনেমার বাইরেরও একজন সত্যিকারের স্পাইডারম্যান আছে। 

যিনি ঐতিহাসিক সব অবকাঠামো, আকাশচুম্বী ভবন খালি হাতে, কোনো সুরক্ষা ছাড়াই আরোহন করেন। তিনি হলেন ৩০ বছরের ফরাসি যুবক রেমি লুসিডি। 

image


সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পরিচিত রেমি এনিগমা নামে। সবচেয়ে উঁচু ভবন, ক্রেন, সেতু, তোরণ এমনকি ট্রান্সমিটারে একইভাবে আরোহন করে সৃষ্টি করেছেন ইতিহাস। 

কিন্তু হংকংয়ে একটি স্কাইস্ক্র্যাপারের ৭২১ ফুট উপর থেকে পড়ে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। হংকংয়ের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় ভোর ৬টার দিকে লুসিডি ওই ভবনে যান এবং গেইটে থাকা নিরাপত্তা রক্ষীদের জানান, তিনি ৪০ তলায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন।

image


লুসিডি তার পরিচিত না, কথিত ওই বন্ধু নিরাপত্তা রক্ষীদের এমনটি নিশ্চিত করার পর তারা তাকে বাধা দেয়ার চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে তিনি ভবনের একটি লিফটে ঢুকে পড়েন।

তবে সকাল ৭টা ৩৮ মিনিটেও তিনি জীবিত ছিলেন। ওই সময় পেন্টহাউসের কাঁচের জানালায় ধাক্কা দিয়েছিলেন তিনি। এতে ওই অ্যাপার্টমেন্টের এক গৃহকর্মী আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।

image


গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই পেন্টহাউসের বাইরে লুসিডি আটকা পড়ে যাওয়ার পর জানালায় ধাক্কা দিয়ে সাহায্য চেয়েছিলেন, কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান তিনি।

অবশ্য পরে পুলিশ তার ক্যামেরার খোঁজ পেয়েছে। তার শেষ মুহূর্তের কঠিন সব শর্টসের ছবি ও ভিডিও আছে। এ থেকে হয়তো তাঁর শেষ মুহুর্তের মৃত্যুর ছবি মিলবে বলে ধারণা করছে পুলিশ। 


একাত্তর/আরবিএস  


ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
অবশেষে মুক্তি পেলেন আফ্রিকার সাহেল অঞ্চলে জিহাদিদের হাতে অপহৃত এক ফরাসি সাংবাদিক ও এক মার্কিন ত্রাণকর্মী। মুক্তি পাওয়ার পর সোমবার তারা নাইজারের রাজধানী নিয়ামিতে পৌঁছেছেন। এ সাংবাদিক প্রায় দুই বছর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর