তুরস্কে সুইডিশ দূতাবাসে সশস্ত্র হামলা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০১:০৮ পিএম

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে সুইডেনের দূতাবাসে সশস্ত্র হামলায় এক তুর্কি নারী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার কোনাক জেলার ইজমিরে পৌনে দশটায় হামলার ঘটনা ঘটে। খবর: আলজাজিরা।

তুর্কি কর্মকর্তারা ধারণা করছেন, হামলাকারী একজন মানসিক প্রতিবন্ধী।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে, সুইডেনের দূতাবাসের বাইরে হামলা হয়। যিনি আহত হয়েছেন তিনি কূটনৈতিক মিশনে সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর।

ভিসা আবেদন প্রতিক্রিয়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে রাজনৈতিক অথবা সন্ত্রাসী হামলার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়নি।

ইজমিরের গভর্নরের কার্যালয় জানায়, হামলাকারীকে ঘটনাস্থল থেকে বন্দুকসহ আটক করা হয়। এ বিষয়ে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার ইজমিরে যাবেন সুইডিশ কনসাল জেনারেল।

আরও পড়ুন: ইরানে নজিরবিহীন তাপপ্রবাহে দুইদিনের ছুটি ঘোষণা

সুইডেনের রাজধানী স্টকহোমে গত মাসে তুরস্কবিরোধী বিক্ষোভে পবিত্র কোরআন পোড়ান কট্টর ডানপন্থি এক রাজনীতিক। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্কসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ। ধর্মগ্রন্থ অবমাননার সঙ্গে এ হামলার সম্পর্ক রয়েছে কিনা- তা খতিয়ে দেখবেন সংশ্লিষ্টরা।


একাত্তর/জো

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর