এক লাফে বোতলজাত পানির দাম দ্বিগুণ করলো ওয়াসা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৮:৩০ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ দেখিয়ে, এবার নিজেদের উৎপাদিত বোতলজাত পানির দাম এক লাফে দ্বিগুণ বাড়িয়েছে ওয়াসা। এটিএম বুথে বিক্রি হওয়া ৪০ পয়সা লিটারের এই পানি এখন কিনতে হবে ৮০ পয়সায়। বিশ্লেষকরা বলছেন, মুনাফার জন্যই পানির দাম দ্বিগুণ করেছে ওয়াসা।

দাম বৃদ্ধির বিজ্ঞপ্তি ঝুলছে ঢাকা ওয়াসার পানির পাম্পের পাশের ওয়াটার এটিএম বুথে। যেখানে বলা হয়েছে ১ আগস্ট থেকে বর্তমানের ৪০ পয়সা লিটারের পানি কিনতে এখন ৭০ পয়সা, ভ্যাটসহ লিটার প্রতি গুণতে হবে ৮০ পয়সা।

শুনতে মাত্র ৮০ পয়সা শোনালেও, দ্বিগুণ দাম বাড়ার কারণে প্রতিদিন জনগণকে বাড়তি দিতে হবে ছয় লাখ টাকার বেশি। মাসে প্রায় ২ কোটি টাকা। কারণ প্রতিদিন ১৪ থেকে ২০ লাখ লিটার পানি বিক্রি হয় ওয়াটার এটিএম বুথে।

ওয়াসা ও আমেরিকান কোম্পানি ড্রিংক ওয়েলের যৌথভাবে ২৯০টি ওয়াটার এটিএম বুথ চালু আছে। ওয়াসার কর্মকর্তারা বলছেন, বর্তমান বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম বাড়ার কারণে পানির দাম বাড়ানো হয়েছে।

ঢাকা ওয়াসা হঠাৎ পানির দাম বাড়ানোর কারণে ক্ষোভ জানিয়েছে গ্রাহকেরা। তাদের অভিযোগ, ঢাকা ওয়াসা বাসাবাড়িতে যে পানি সরবরাহ করে তা বিশুদ্ধ নয়। গ্যাস পুড়িয়ে পানি ফুটিয়ে পান করতে হয়। এমন অবস্থায় ওয়াটার এটিএম বুথের বিশুদ্ধ পানি জনপ্রিয় হয়। কিন্তু এক লাফে পানির দাম ৫০ শতাংশ বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

ঢাকা ওয়াসা কৌশলে বেসরকারি কোম্পানির হাতে বিশুদ্ধ খাবার পানির ব্যবসা ছেড়ে দিয়েছে বলে অভিযোগ বিশ্লেষকদের। তবে জিনিস পত্রের দামের ঊর্ধ্বগতির কারণে এটিএম বুথের খরচ তুলতেই দ্বিগুণ দাম বাড়ানোর হয়েছে বলে জানায় ওয়াসা।

বেসরকারি কোম্পানি ড্রিংক ওয়েলকে সব রকম সুবিধা দিয়ে পুরো ঢাকায় ৫০০ ওয়াটার এটিএম বুথ বসাতে চায় ওয়াসা। তাই আগামীতে বিশুদ্ধ খাবার পানির দাম আরও বাড়ার শঙ্কা আছে ভোক্তাদের মাঝে।

আরও পড়ুন: নুরের বাসায় অভিযানে আইনের ব্যত্যয় হয়নি: ডিবি

২০২২ সালের ১৮ নভেম্বর রাজধানীবাসীকে কম খরচে বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকা ওয়াসার সঙ্গে যৌথভাবে ওয়াটার এটিএম বুথ স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাওয়ার্ড ফর কর্পোরেট এক্সিলেন্স (এসিই) পুরস্কার পেয়েছে ড্রিংকওয়েল নামে এই সংস্থা।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর