ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কৃষককে হত্যা

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম

কুমিল্লার মুরাদনগরে ছাগলে কাঁঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিল্লাল সরকার (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা‌ ঘটে।

নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।

স্থানীয় মাহাবুব আলম আরিফ জানান, বৃহস্পতিবার দুপুরে বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পাশের বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দু'টি ছাগল। গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের বড় ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দু'টিকে বাড়িতে এনে বেঁধে রাখেন।        

আরিফ আরও জানান, বিষয়টি জানতে পেরে বিকাল ৫টার দিকে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগলগুলোকে নিতে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কালন মিস্ত্রি, তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়িতে এসে হামলা চালায়। হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিল্লাল সরকার। 

আরও পড়ুন: ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়‌দের মাধ‌্যমে খবর পেয়ে বাঙ্গরা থানা পু‌লিশসহ মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের আটক কর‌তে পু‌লি‌শের অভিযান অব্যাহত আছে।


একাত্তর/আরবিএস  
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর