নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের নির্দেশ সৌদির

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৬:২০ পিএম

নাগরিকদের দ্রুত লেবানন ছাড়তে বলেছে সৌদি আরব। একই সঙ্গে লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটি।

এক বিবৃতিতে এ তথ্য জানায় লেবাননের সৌদি দূতাবাস। খবর: আল-আরাবিয়া।

ওই বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে যে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে সেটি যেন সবাই মেনে চলেন। এছাড়া লেবাননে সৌদি নাগরিকরা কোনো সমস্যায় পড়লে জরুরি যোগাযোগের জন্য দুইটি হটলাইন নম্বরও জানানো হয়েছে বিবৃতিতে।

গত ২৯ জুলাই লেবাননের দক্ষিণ দিকে ফিলিস্তিনি এল-হিলওয়েহ শরণার্থী ক্যাম্পে ফাত্তাহ ও অন্যান্য সশস্ত্র দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। যাদের সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কৃষ্ণসাগরে রুশ ট্যাংকারে ড্রোন হামলা

এর আগে, গত ১ আগস্ট যুক্তরাজ্যও লেবাননে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করে। 


একাত্তর/জো

দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর